এক্সপ্লোর

OnePlus 15: ভারতে হাজির ওয়ানপ্লাস ১৫, কমবে র‍্যাম-স্টোরেজ কম থাকার সমস্যা, দাম কত?

OnePlus Phones: ওয়ানপ্লাস ১৫ একটি ফ্ল্যাগশিপ মডেল। এর অন্যতম আকর্ষণ হাই রেঞ্জের র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন। এছাড়াও রয়েছে দুরন্ত গতিতে একসঙ্গে অনেক কাজ করতে পারবে এমন ক্ষমতা রাখা প্রসেসর।

OnePlus 15: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫ ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এই প্রথম ভারতে কোনও ফোন এই প্রসেসর নিয়ে লঞ্চ হল। এছাড়াও ওয়ানপ্লাসের নতুন ফোনে পাবেন ৬.৭৮ ইঞ্চির QHD+ডিসপ্লে। আর রয়েছে ৭৩০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। অনলাইনে কেনা যাবে ওয়ানপ্লাসের স্টোর এবং অ্যামাজন থেকে। 

ভারতে ওয়ানপ্লাস ১৫- র দাম 

এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭২,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৭৯,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ৬৮,৯৯৯ টাকা। Infinite Black, Sand Storm, Ultra Violet - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৫ ফোন। 

ওয়ানপ্লাস ১৫ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। Android 16-based OxygenOS 16- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ডিসপ্লের রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৬৫ হার্টজ। এখানে রয়েছে Sun Display টেকনোলজির সাপোর্ট। এই ফিচারের সাহায্যে সূর্যের আলোয় ফোনের ডিসপ্লে দেখতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও এই ডিসপ্লেতে পাবেন গেমিংয়ের জন্য Eye Comfort ফিচার, থাকবে Eye Comfort রিমাইন্ডার ফিচারের সাপোর্টও। 
  • ওয়ানপ্লাস ১৫ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর - এই তিনটি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ওয়ানপ্লাস ১৫ ফোনে রয়েছে ৭৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের SuperVOOC ওয়্যারড এবং ৫০ ওয়াটের AirVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩৯ মিনিট। 
  • ওয়ানপ্লাস ১৫ ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি সহজে জলে এবং ধুলোয় নষ্ট হবে না। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে আধুনিক অনেক ফিচার। ঝকঝকে ডিসপ্লে, আধুনিক ক্যামেরা- সবই পাওয়া যাবে। 

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget