এক্সপ্লোর

OnePlus 9RT: লঞ্চের আগেই দাম ফাঁস, এই প্রাইসে আসতে পারে ফোন

OnePlus 9RT: আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই প্রকাশ্যে চলে এল ফোনের দাম। রিপোর্ট বলছে, এই দামের মধ্যে দেশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন মডেল।

নয়াদিল্লি: চিনে লঞ্চ হওয়ার পর এবার ভারতের বাজারে আসার কথা OnePlus 9RT-র। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই প্রকাশ্যে চলে এল ফোনের দাম। রিপোর্ট বলছে, এই দামের মধ্যে দেশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন মডেল।

ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে OnePlus 9RT। শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতে লঞ্চ হবে ফোন। OnePlus 9R-এর আপডেটেড ভার্সন হিসাবেই এই ফোনকে তুলে ধরছে কোম্পানি। যাতে ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে ওয়ানপ্লাস। এ ছাড়াও ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর ও ১২০ হার্টজের রিফ্রেস রেট। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।

OnePlus 9RT-র সম্ভাব্য দাম- টিপস্টার যোগেশ ব্রারের মতে, দেশে (৪০-৪৪) হাজারের মধ্যে দাম হবে এই ফোনের। যোগেশের ধারণা, OnePlus 8T-র দামেও বাজারে এই ফোনকে নামাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে এর ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে আগের মডেলের মতোই ৪২,৯৯৯ টাকা। চিনে এই ফোনের দাম রাখা হয়েছে CNY 3,299 (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,৪০০ টাকা)। ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম রেখেছে কোম্পানি। টপ মডেলের দাম রাখা হয়েছে CNY 3,799 (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,২০০) টাকা। ফোনের ১২ জিবি ২৫৬ জিবি মডেলের এই দাম রেখেছে ওয়ানপ্লাস।

OnePlus 9RT-র স্পেকস:  ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন দেওয়া হয়েছে OnePlus 9RT তে। সঙ্গে রয়েছে Samsung E4 AMOLED ডিসপ্লে।ফোনে ১২০ হার্টজের রিফ্রেস রেট দিয়েছে চিনা কোম্পানি। সেলফি বাদে  তিনটে ক্যামেরা রয়েছে ফোনে।৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও একটি ২ মেগার ম্যাক্রো ক্যামেরা।  কালো রং বাদে ন্যানো সিলভার রং দেওয়া হয়েছে ফোনে। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগার ফ্রন্ট শ্যুটার।নতুন মডেলে থাকছে Qualcomm Snapdragon 888 চিপসেট। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকছে না গেমারদের। ডিভাইসে থাকবে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে wrap ফাস্ট চার্জিং সাপোর্ট। 

 

আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের

আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন

আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget