এক্সপ্লোর

OnePlus Series Update: OnePlus 9T নিয়ে জোর জল্পনা, কেন চর্চায় ফোন ?

২০১৬ সাল থেকে চলছিল এই প্রথা। ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার কয়েক মাস পরই আসছিল তার 'টি' ভ্যারিয়েন্ট। টিপস্টার ম্যাক্স জ্যামবোরের ট্যুইট বলছে, নতুন করে OnePlus 9-এর 'টি' ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।

নয়াদিল্লি: পুরোনো প্রথা ভাঙতে চলেছে ওয়ানপ্লাস। টেক ব্লগারদের খবর সত্যি হলে, চলতি বছরে বাজারে আসছে না OnePlus 9T। এই প্রথমবার ফ্ল্যাগশিপ ফোনের 'টি' ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।

২০১৬ সাল থেকে চলছিল এই প্রথা। ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার কয়েক মাস পরই আসছিল তার 'টি' ভ্যারিয়েন্ট। টিপস্টার ম্যাক্স জ্যামবোরের ট্যুইট বলছে, নতুন করে OnePlus 9-এর 'টি' ভ্যারিয়েন্ট আনবে না চিনা কোম্পানি। এখানেই শেষ নয়। বাজারে আসবে না OnePlus 9T Pro। সম্প্রতি ওয়ানপ্লাসের নতুন সিদ্ধান্তের বিষয়ে ট্যুইট করেন জ্যামবোর। টিপস্টারের অতীত বলছে, অপ্রকাশিত ডিভাইসের ক্ষেত্রে নিখুঁত খবর দেন জ্যামবোর। স্বাভাবিকভাবেই তাঁর এই ট্যুইট হতাশ করেছে ক্রেতাদের।

সম্প্রতি OnePlus 9T-র আত্মপ্রকাশ নিয়ে জোর চর্চা শুরু হয়। টেক সাইটগুলি জানায়, ২০২১-এর শেষের দিকে লঞ্চ করবে এই ফোন।যাতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেবে কোম্পানি। কালার অপারেটিং সিস্টেম ১১-এ চলবে এই ফোন। ডিসপ্লের ক্ষেত্রে দেওয়া হবে এলটিপিও ফুল এইচডি অ্যামোলেড স্ক্রিন। যা সাধারণ অ্যামোলেডের থেকে আরও উজ্জ্বল হবে। এখানেই শেষ হচ্ছে না মোবাইলের স্পেসিফিকেশন। ১২০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হতে পারে ফোনে। একেবারে গেমারদের জন্য আদর্শ হতে চলেছে এই মোবাইল।

কোম্পানির অতীতের রেকর্ড বলছে, OnePlus 9-এর আগেও 'টি' ভ্যরিয়েন্ট এনেছিল ওয়ানপ্লাস।সেবার OnePlus 8T এনেছিল কোম্পানি। যদিও এর প্রো ভ্যারিয়েন্ট আনেনি ওয়ানপ্লাস। কোম্পানির তরফ জানানো হয়েছিল, ফ্ল্যাগশিপ আপগ্রেডশনের সব ফিচারই দেওয়া হয়েছে নতুন মডেলে। তাই নতুন করে প্রো ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।

কোম্পানি সূত্রে খবর, পর্যাপ্ত চিপসেটের অভাবের কারণেই OnePlus 9T আনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চিনা কোম্পানি। মোবাইল আপগ্রেডের পরিবর্তে নতুন ফ্ল্যাগশিপ ফোনে সেই চিপসেট ব্যবহার করতে চাইছে ওয়ানপ্লাস। বিশ্বে চিপ সেটের অভাবের ফলেই এই সমস্যা তৈরি হয়েছে।তবে এতকিছুর পরও বিষয়টি নিয়ে মুখে খোলেনি ওয়ানপ্লাস।আপাতত নতুন ফ্ল্যাগশিপ ফোনের বিষয়ে ভাবছে তারা। 
 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget