এক্সপ্লোর

OnePlus Phone: শক্তিশালী ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে নতুন ওয়ানপ্লাস নর্ড ফোন, দাম থাকবে সাধ্যের মধ্যেই

OnePlus Nord CE 4 Lite 5G: আগামী ১৮ জুন ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সন্ধে ৭টায়। দাম হবে ২০ হাজার টাকার কম। কী কী ফিচার থাকতে পারে, একঝলকে দেখে নিন।

OnePlus Phone: ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন (OnePlus Smartphones) আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন (OnePlus Nord CE 4 Lite 5G)। আগামী ১৮ জুন এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোন তালিকাভুক্ত হয়েছে। অতএব ভারতে লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন কেনা যাবে, এটা নিশ্চিত। এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে যা গতবছর অর্থাৎ ২০২৩ সালে লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস নর্ড সিরিজের আসন্ন ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে চলেছে। অ্যামাজনের মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হতে চলেছে ভারতে। মেগা ব্লু শেডে এই ফোন লঞ্চ হবে দেশে। অন্যান্য আরও অনেক রং এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে। আগামী ১৮ জুন ভারতীয় সময় সন্ধে ৭টায় লঞ্চ হতে চলেছে এই ফোন। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে এবং এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

এই ফোনের দাম দেশে শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। 

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর অথবা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, যেকোনও একটি থাকতে পারে এই ফোনে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। 
  • ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এই ফোনে থাকতে পাঈ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট। 

আরও পড়ুন- ৩০ মিনিটেরও কম সময়ে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে ! ক্যামেরাতেও থাকছে আকর্ষণীয় ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget