এক্সপ্লোর

ChatGPT App For Android: অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করতে চলেছে ChatGPT, দুশ্চিন্তা কি বাড়ছে Google Bard- এর

ChatGPT: চ্যাটজিপিটি- র মতো গুগল বার্ড- এর কোনও মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলে গুগল বার্ড।

ChatGPT App For Android: আইওএস- (iOS) এর পর এবার অ্যান্ড্রয়েড (Android) মাধ্যমেও লঞ্চ হতে চলেছে OpenAI- এর অ্যাপ ChatGPT। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরের (Google Play Store) তালিকায় এই অ্যাপের নাম দেখা গিয়েছে। OpenAI সংস্থাও ট্যুইটারে জানিয়েছে, আগামী সপ্তাহে ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ (Android App) উপলব্ধ হবে। গুগল প্লে স্টোরে প্রি-অর্ডার করার সুবিধাও চালু হয়ে গিয়েছে। তবে কবে থেকে ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপের রোল আউট শুরু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গুগল প্লে স্টোরে এখন রেজিস্টার করে রাখলে অ্যাপ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই তা উপলব্ধ হবে ইউজারদের কাছে। যাঁরা এখনও ChatGPT প্রসঙ্গে বিশদে জানেন না, তাঁদের জন্য বলা যায় ChatGPT আসলে একটি সাহায্যকারী chatbot যা আপনার প্রশ্নের উত্তর দেবে, আপনার সঙ্গে কথোপকথনে যুক্ত হবে। মে মাসে আইওএস ভার্সানে ChatGPT অ্যাপ লঞ্চ হওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপের অপেক্ষায় ছিলেন ইউজাররা। এবার সেই অপেক্ষারই অবসান হতে চলেছে। 

ChatGPT- র প্রতিদ্বন্দ্বী অ্যাপ গুগলের বার্ড

ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করার ফলে কি চিন্তা বাড়ছে গুগলের এআই চ্যাটবোট বার্ডের? কারণ চ্যাটজিপিটি- র মতো গুগল বার্ড- এর কোনও মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলে গুগল বার্ড। যেহেতু চ্যাটজিপিটি অ্যান্ড্রয়েড ইউজারদের হাতে নতুন অপশন তুলে দিতে চলেছে সেক্ষেত্রে গুগল বার্ড- এর চিন্তা একটু বাড়তে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের একাংশ। 

ChatGPT- র আগেও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ লঞ্চ করেছে মাইক্রোসফট Bing

এবছর ফেব্রুয়ারি মাস থেকেই অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে উপলব্ধ রয়েছে মাইক্রোসফট Bing অ্যাপ। তবে OpenAI- এর অ্যাপ ChatGPT অ্যাপ যেভাবে জনপ্রিয়তা পেয়েছে গুগল বার্ড বা মাইক্রোসফট বিং- কোনওটাই সেই মাত্রায় জনপ্রিয় হতে পারেনি এখনও। আর তাই ChatGPT অ্যান্ড্রয়েড ভার্সানে আসছে শুনে খুশি প্রযুক্তি প্রেমীরা। 

সম্প্রতি ভারতীয় আঞ্চলিক ভাষায় চালু হয়েছে গুগল বার্ড পরিষেবা

এবার থেকে ইউজাররা গুগল বার্ড AI chatbot ব্যবহার করতে পারবেন হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, গুজরাতি এবং উর্দু- এই ৯টি ভারতীয় ভাষায়। এর পাশাপাশি গুগল বার্ডের চ্যাট শেয়ার করা যাবে অন্য ইউজারের সাহায্যে। পড়াশোনার কাজে যাঁরা গুগল বার্ড ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার খুবই কার্যকরী। ইউজাররা গুগল বার্ডের সঙ্গে FAQ-এর মতো একটি চ্যাট সেশনও করতে পারবেন এবং পরে তা অন্যান্যদের শেয়ার করাও যাবে। এর পাশাপাশি গুগল বার্ডের ক্ষেত্রে ইউজাররা থ্রেডস পিন করে রাখতে পারবেন, ফলে সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন- হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget