এক্সপ্লোর

Oppo Phones: একই দিনে দুটো ৫জি ফোন, ভারতে আসছে ওপ্পো এফ২৯ সিরিজ

Oppo F29 5G Series: ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- দুটো ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ২০ মার্চ, দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার এই দুই ফোন। ওপ্পো সংস্থা এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ও ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দুটো ফোনই দুটো করে রঙে লঞ্চ হয়েছে ভারতে। 

ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- দুটো ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। জলের তলার ছবি তোলা যাবে এই ফোনগুলি দিয়ে। ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। বেশ শক্তপোক্ত হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দু'টি ফোনই। তবে দেখতে কিন্তু বেশ স্লিক ডিজাইনেরই হবে এই দুই ফোন। ওজন হতে পারে ১৮০ গ্রামের কাছাকাছি। আর ৭.৫৫ মিলিমিটার পুরু (আদতে বেশ স্লিম) হতে পারে ওপ্পো এফ২৯ ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো ৫জি- এই দুই ফোন। 

ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকে শুরু হবে, এমনটাই এক্স মাধ্যমে আভাস দিয়েছেন টিপস্টার অভিষেক যাদব। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। ওপ্পো এফ২৯ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে  Glacier Blue এবং Solid Purple - এই দুই রঙে। অন্যদিকে, ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন দেশে লঞ্চ হতে চলেছে Granite Black এবং Marble White - এই দুই রঙে। ওপ্পো এফ২৭ ৫জি সিরিজের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ২৯ ৫জি সিরিজের দুই ফোন। 

ভারতে এবার আসছে 'এসার' কোম্পানির ফোন 

এসার সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটি নয়, একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে এসার সংস্থা। এমনিতে এই কোম্পানির ল্যাপটপ অনেকেই ব্যবহার করবেন। এবার সেই সংস্থারই ফোন আসছে ইউজারদের জন্য। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এসার সংস্থার ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব ভারতে লঞ্চের পর এসার সংস্থার স্মার্টফোন কেনা যাবে অ্যামাজন থেকে। যদিও এসার সংস্থা কোন কোন ফোন লঞ্চ করবে তা এখনও জানা যায়নি। গত বছরই ঘোষণা করা হয়েছিল যে, ভারতে এসার ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা দামের মধ্যে ফোন লঞ্চ করবে এসার সংস্থা। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget