এক্সপ্লোর

Oppo Phones: বিনামূল্যে পাবেন ঝাঁ-চকচকে নতুন স্মার্টফোন ! কীভাবে আসবে এই সুবর্ণ সুযোগ ?

Oppo Find X8: চিনে আগেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। তবে এখনও জানা যায়নি নির্দিষ্ট দিনক্ষণ।

Oppo Phones: ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন (Oppo Find X8) চিনে লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এবার এই ফোন ভারতেও লঞ্চ হতে চলেছে। এই ফোন যে ভারতে লঞ্চ হবে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার ওপ্পো ইন্ডিয়ার (Oppo India) ওয়েবসাইটেও এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে সংস্থা। ওপ্পো ফাইন্ড এক্স৮ একটি ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। আর গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় কিছু অফার। ওপ্পো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতারা একটি ওপ্পো ফাইন্ড এক্স৮ ম্যাজিক বক্স (Oppo Find X8 Magic Box) কিনতে পারেন যার দাম ৯৯ টাকা এবং সেই সঙ্গে একদম বিনামূল্যে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন জিতে নেওয়ার সুযোগও পাবেন তাঁরা। এর পাশাপাশি সাইন-আপ (Sign Up) করলে গ্রাহকরা পাবেন ১৫০০ টাকা এক্সচেঞ্জ কুপন (Exchange Coupon)। 

ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত যেসব গ্রাহক ওপ্পো ফাইন্ড এক্স৮ ম্যাজিক বক্স কিনবেন তাঁরা তাঁদের রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নম্বরে একটি লিঙ্ক পেয়ে যাবেন পরের দিন অর্থাৎ ৪ নভেম্বর। আর এর মাধ্যমেই একদম ফ্রিতে পাওয়া যাবে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন। তবে খুব সীমিত সংখ্যক ফোন বিনামূল্যে পাওয়া যাবে। এক্ষেত্রে আবার শর্তাবলীও রয়েছে। যদি ৩ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে ৩০০০টি ওপ্পো ফাইন্ড এক্স৮ ম্যাজিক বক্স বিক্রি হয় তাহলেই বিনামূল্যে ফোন পাওয়ার এই অফার প্রযোজ্য হবে। এছাড়া আগামী ১০ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে যদি ৬০০০টি ওপ্পো ফাইন্ড এক্স৮ ম্যাজিক বক্স বিক্রির একটি লক্ষ্যমাত্রাও রয়েছে। একজন গ্রাহক ক'টি ওপ্পো ফাইন্ড এক্স৮ ম্যাজিক বক্স কিনতে পারবেন সেই প্রসঙ্গে অবশ্য কোনও তথ্য জানানো হয়েছে সংস্থার তরফে। 

চিনে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো মডেলও। তবে ভারতে এই প্রো ভ্যারিয়েন্ট লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি। অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮ ফোন ভারতে কবে লঞ্চ হবে তারও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি সংস্থা। 

আরও পড়ুন- ভারতে ব্যবসা বাড়াচ্ছে রিয়েলমি, ফের আসছে নয়া ফোন, কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

UPI Scam: ফোন হ্যাং হলেই সাবধান! এই ‘টেকনিক্যাল সমস্যায়’ -এর ফাঁদে পড়ে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ফোন হ্যাং হলেই সাবধান! এই ‘টেকনিক্যাল সমস্যায়’ -এর ফাঁদে পড়ে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget