এক্সপ্লোর

OPPO Reno 9, IQoo 11 লঞ্চের আগেই ফাঁস বৈশিষ্ট্য, ব্যাটারি থেকে ক্যামেরা-জানুন সব বিবরণ

OPPO Reno 9: বেশ কয়েকদিন ধরেই Oppo-র এই নতুন ফোন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সিরিজের চার্জিংয়ের বিষয়টি প্রথমে ফাঁস হতেই সামনে আসেকিছু প্রতিবেদন।

OPPO Reno 9: বেশ কয়েকদিন ধরেই Oppo-র এই নতুন ফোন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সিরিজের চার্জিংয়ের বিষয়টি প্রথমে ফাঁস হতেই সামনে আসেকিছু প্রতিবেদন। পরবর্তীকালে এর স্ক্রিন সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসে। কিন্তু এবার সামনে এসেছে এই সিরিজের খুচরা বক্স সম্পর্কিত কিছু বিশেষ স্পেসিফিকেশন। লঞ্চের আগে ফাঁস হয়েছে এই স্পেকসগুলি। 

শোনা যাচ্ছে, ওপ্পোর পাশাপাশি iQOO 11 সিরিজের iQOO 11 ও iQOO 11 প্রো নিয়ে কাজ করছে। সম্প্রতি স্মার্টফোন দুটির লঞ্চের বিবরণ সামনে এসেছে। এখন সিরিজের বেস মডেল অর্থাৎ iQOO 11-এর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আপনি যদি Oppo ও iQOO এর পণ্য পছন্দ করেন তবে এখানে সব সম্ভাব্য স্পেকস পেয়ে যাবেন। 

Oppo Reno 9 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

Reno 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গিয়ে এক টিপস্টার জানিয়েছে, এই ফোনে Qualcomm SM7325 প্রসেসর (Snapdragon 778G) ও MediaTek 6895 (Dimension 8000) চিপসেট থাকতে পারে Reno 9 Pro-তে। ক্যামেরা সম্পর্কে কথা বললে, Reno 9-এ একটি 64-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যেখানে Reno 9 Pro-এ 50-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে। আগে ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, Reno 9 সিরিজে একটি AMOLED প্যানেল ও 
5000mAh ব্যাটারি থাকতে পারে।

91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 9 সিরিজের খুচরো বক্সের ছবি ফাঁস হয়েছে। যাতে বক্সের ডান পাশে 9 এবং বক্সের বাম পাশে রেনো লেখা রয়েছে।

Oppo Reno 9 সিরিজের সম্ভাব্য দাম

এখনও পর্যন্ত Oppo Reno 9 সিরিজ সম্পর্কে ফাঁস হওয়া সব রিপোর্ট অনুসারে, Reno 9 এর দাম 30,000 থেকে 40,000 টাকার মধ্যে হতে পারে। আমরা যদি Reno 9 Pro স্মার্টফোনের কথা বলি, তাহলে বলি যে এর মূল্য 50,000 থেকে 60,000 টাকার মধ্যে হতে পারে। তবে এই সিরিজের লঞ্চ, দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।

iQOO 11 সিরিজের স্পেসিফিকেশন

টিপস্টার যোগেশ ব্রারের মতে, iQOO 11 স্মার্টফোনে একটি 6.78-ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট 144Hz হতে পারে। এই হ্যান্ডসেটে Qualcomm-এর Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়া যাবে। এছাড়াও, ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এটি 50MP প্রধান সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP টেলিফটো সেন্সর পেতে পারে। সেলফির জন্য 16MP ক্যামেরা দেওয়া হতে পারে।

iQOO-এর নতুন হ্যান্ডসেটে একটি 5,000mAh জাম্বো ব্যাটারি পাওয়া যাবে। যা 120W দ্রুত চার্জিং সাপোর্ট করবে। এছাড়া মোবাইলে কানেক্টিভিটির জন্য ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে।

iQOO 11 Pro এর বৈশিষ্ট্য

iQ11 ছাড়াও iQOO 11 Proও লঞ্চ করা হতে পারে। কিছুক্ষণ আগে এর ফিচারও অনলাইনে ফাঁস হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফোনে একটি 6.78-ইঞ্চি E5 AMOLED স্ক্রিন পাওয়া যাবে। এছাড়াও, হ্যান্ডসেটটি একটি 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 4,700mAh ব্যাটারি পেতে পারে, যা 200W দ্রুত চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। শুধু তাই নয়, স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরও দেওয়া যেতে পারে।

 

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget