এক্সপ্লোর

5G: আজই ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কীভাবে ভারতে ৫জি লঞ্চ করবে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া

5G Network: দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে।

5G: আজ পয়লা অক্টোবর দেশে ৫জি (5G) পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সকাল ১০টায় ভারতে ৫জি নেটওয়ার্ক (5G Service) সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া, দেশের এই তিন তাবড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীর সামনে ৫জি পরিষেবা (5G Network) নিয়ে খুঁটিনাটি তথ্য পেশ করবে। 

রিলায়েন্স জিও- মুম্বইয়ের একটি স্কুলের শিক্ষক এবং তিনটি আলাদা জায়গা মহারাষত্র, গুজরাট এবং ওড়িশা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে নিজের প্রেজেন্টেশন উপস্থাপনা করবে রিলায়েন্স জিও সংস্থা। ৫জি পরিষেবা কীভাবে শিক্ষার দুনিয়াকে প্রভাবিত করবে, কীভাবে পড়ুয়াদের কাছে অনায়াসে পৌঁছে যাবেন শিক্ষক শিক্ষিকারা, এইসবই নিজেদের উপস্থাপনায় তুলে ধরবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। ফিজিক্যাল ডিসট্যান্স অর্থাৎ শারীরিক দূরত্ব যে পড়াশোনার ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়াবে না, ৫জি পরিষেবা শিক্ষার জগতকে অনেক সুবিধা দেবে সেটাই বোঝানো হবে। Augmented Reality (AR) আসলে কী এবং এর মাধ্যমে কীভাবে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পঠনপাঠনের জন্য AR ডিভাইস প্রয়োজন--- সবই থাকতে চলেছে রিলায়েন্স জিওর উপস্থাপনায়। 

এয়ারটেল- এই টেলিকম সংস্থার উপস্থাপনার ক্ষেত্রে উত্তরপ্রদেশে এক পড়ুয়াকে সৌরশক্তির সম্পর্কে তথ্য দেওয়া হবে। Virtual reality এবং Augmented reality অর্থাৎ VR এবং AR- এর মাধ্যমে। এক্ষেত্রে সাহায্য করবে ৫জি পরিষেবা। কীভাবে ওই মেয়েটি উপকৃত হবে, নিজের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করবে। হলোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের ডায়াসে নিয়ে আসা হবে ওই মেয়েটিকে। 

ভোডাফোন আইডিয়া- দিল্লি মেট্রোর নির্মীয়মান টানেলে কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা ৫জি নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে কতটা সুরক্ষিত সেটাই বর্ণনা করা হবে ভোডাফোন আইডিয়ার উপস্থাপনায়। এক্ষেত্রে ডিজিটাল টুইন টানেলের কথা বলা হবে। রিমোট কোনও লোকেশন থেকেও কর্মীদের সেফটি অ্যালার্ট পাঠাতে পারবে এই বিশেষ ফিচার। এক্ষেত্রে VR এবং AR- এর সাহায্যে প্রধানমন্ত্রী লাইভ ডেমো দেখতে পাবেন ডায়াস থেকেই। রিয়েল টাইমে কাজ মনিটর করতেও পারবেন। 

দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই ভারতে বিভিন্ন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল। 

এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হল India Mobile Congress বা IMC। ভারত সরকারের Department of Telecommunications (DoT) এবং Cellular Operators Association of India (COAI)- এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছিল। 

আরও পড়ুন- দীপাবলি উপলক্ষ্যে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের 'বিগ দিওয়ালি সেল', আইফোন ১৩-র দামে থাকতে পারে ব্যাপক ছাড়

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget