এক্সপ্লোর

Realme 13 Pro 5G Series: সোনালি রঙের ক্যামেরা মডিউল, এআই যুক্ত সেনসর, রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের মূল আকর্ষণ ক্যামেরাই

Realme Phones: ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অতএব এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে, এটা নিশ্চিত।

Realme 13 Pro 5G Series: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ (Realme 13 Pro 5G Series)। এখনও রিয়েলমি সংস্থা এই স্মার্টফোন (Realme Smartphones) সিরিজের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে এই সিরিজের ফোন কেমন দেখতে হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অতএব এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে, এটা নিশ্চিত। রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ প্রো ৫জি এবং রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি- এই দুই ফোন। অনুমান জুলাই মাসেই হয়তো এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। আর একগুচ্ছ এআই ফিচার নিয়ে ভারতের বাজারে এই দুই স্মার্টপফোন আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের দুই ফোনে। 

রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ডিজাইন কেমন হতে পারে (সম্ভাব্য) 

এই স্মার্টফোন সিরিজের ফোনের ব্যাক প্যানেলে গোলাকার এবং বড় আকার-আয়তনের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ক্যামেরা মডিউলে সোনালি রঙের ছোঁয়া থাকতে পারে। ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকার সম্ভাবনা রয়েছে। রেয়ার ক্যামেরা মডিউলে 'হাইপারইমেজ' কথাটি লেখা থাকতে চলেছে। যে ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই সেখান থেকেই এইসব তথ্য পাওয়া গিয়েছে। 

রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে (সম্ভাব্য) 

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচার থাকতে পারে এই স্মার্টফোন সিরিজে। অর্থাৎ এআই ক্যামেরা সেনসর পাওয়া যাবে। 
  • ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। 
  • সোনালি, আকাশি এবং পার্পল রঙের বিভিন্ন শেডে এই স্মার্টফোন সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। 

সম্প্রতি ভারতে ১০ হাজার টাকার কমে একটি ৪জি ফোন লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ফোন। ভারতে রিয়েলমি সি৬৪ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯। অর্থাৎ বাস্তবে আপনি ৯০০০ টাকারও কমে এই ফোন কিনতে পারবেন। ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি। রিয়েলমির এই ফোন অনলাইনে কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

আরও পড়ুন- ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget