এক্সপ্লোর

Realme C55: নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

Realme Smartphones: গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৫৫ ফোন।

Realme C55: রিয়েলমি একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে। আর তাই নিয়েই শুরু হয়েছে হইচই। কারণ টেক-গ্যাজেট প্রেমীদের জন্য এই ফোনে থাকতে চলেছে একটি ফ্রন্ট ফেসিং ডিসপ্লে নচ ডিজাইন। এই ফিচার অনেকটা আইফোন ১৪ প্রো সিরিজের ডায়নামিক আইল্যান্ড এলিমেন্টের মতো। সম্প্রতি আবার শোনা গিয়েছে, রিয়েলমি সংস্থাই সম্ভবত প্রথম ব্র্যান্ড হতে চলেছে যারা অ্যাপেলের ডায়নামিক এলিমেন্টের মতো নিজস্ব ভার্সান তৈরি করতে চলেছে। একে বলা হচ্ছে মিনি ক্যাপস্যুল। এর পাশপাশি শোনা যাচ্চে, রিয়েলমি সি৫৫ ফোন নিয়েও শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে সংস্থা। আগামী ৭ মার্চ গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, রিয়েলমি সি সিরিজের এই ফোন ভারতেও এই মাসেই হয়তো লঞ্চ হবে। একইদিনে না হলেও মার্চেই এই ফোন ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

রিয়েলমি সি৫৫ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

  • রিয়েলমি 'সি' সিরিজের এই ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ডায়নামিক র‍্যামের সাপোর্ট থাকতে পারে। 
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে রিয়েলমি সি৫৫ ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৮ জিবি র‍্যামকে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • রিয়েলমি সি৫৫ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ফোনে ৩৩ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

Samsung Galaxy A Series: স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এ সিরিজের (Samsung Galaxy A Series) ফোন নিয়ে নতুন করে কাজকর্ম শুরু করেছে। এবছরের শুরুর দিকেই লঞ্চ করেছে গ্যালাক্সি এ১৪ ফোন। এবার শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি 'এ' সিরিজের আরও দুটো ফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) - এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। চলতি বছরের প্রথম ভাগেই এই দুই ফোন লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোনের নাম দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও একাধিক তথ্য এর মধ্যে প্রকাশ্যে এসেছে। এবার শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই দুই ফোন লঞ্চ হতে পারে ১৫ মার্চ। তবে স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ও গ্যালাক্সি এ৫৪ ৫জি লঞ্চ হতে চলেছে আগামী ১৫ মার্চ

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget