এক্সপ্লোর

Realme C65 5G Features: কী কী ফিচার রয়েছে রিয়েলমি সি৬৫ ৫জি ফোনে? কেনার আগে দেখে নিন

Realme Smartphone: রিয়েলমি সি৬৫ ৫জি, এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড কুইক চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 

Realme C65 5G Features: রিয়েলমি সি৬৫ ৫জি ফোন (Realme C65 5G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। যদি এই ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে তার আগে জেনে নিন যে এই ফোনে কী কী ফিচার (Realme C65 5G India Features) রয়েছে। ৫জি ফোনের (5G Phones) নিরিখের এই মডেলের দাম অনেকটাই কম। কিন্তু ফিচার রয়েছে অনেক ধরনের। 

রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোনে রয়েছে একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩৯৯ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবগ ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে পরিচালিত হবে রিয়েলমি সি৬৫ ৫জি ফোন। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার।
  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের এই রেয়ার ক্যামেরা সিস্টেমের সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে (30 frames per second)। 
  • রিয়েলমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড কুইক চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে ৫জি, ডুয়াল ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, GLONASS, Galileo, QZSS - এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট রয়েছে।
  • ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। অর্থাৎ ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ফোনে চার্জ দেওয়া যাবে। 
  • রিয়েলমি সি৬৫ ৫জি ফোন একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না।
  • রিয়েলমির ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে এয়ার জেসচার ফিচার ডায়নামিক আইল্যান্ড ফিচার অনেকটাই আইফোনের মতো। এখানে বিভিন্ন নোটিফিকেশ, অ্যালার্ট, ফোনের ব্যাটারি সংক্রান্ত ফিচার দেখা যাবে। আর এয়ার জেসচার ফিচারের সাহায্যে ফোন হাতে না ধরেও ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। 

আরও পড়ুন- রিয়েলমি সি৬৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কেনা যাবে ১০ হাজার টাকারও কমে, কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে

ভিডিও

Flash Flood in Nepal: চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ | China Earthquake
Sange Suman(২৭.০৮.২৬)পর্ব ২ | 'বিজেপিতে তোলাবাজি', মানছেন রূপা, 'ঠিক সময়ে দাওয়াই', বললেন দিলীপ
Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget