এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

Realme Narzo 70 Pro 5G: এই ফোনে Air Gesture ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে ইউজাররা ফোনের ডিসপ্লে না ছুঁয়ে বিভিন্ন অভিনব উপায়ে ব্যবহার করে একাধিক কাজ করতে পারবেন।

Realme Smartphones: ভারতে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি (Realme Narzo 70 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। এই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি (Realme Narzo 60 Pro 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে। এবার প্রকাশ্যে এসেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ। আগামী ১৯ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি Sony IMX890 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকতে পারে। রিয়েলমির আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এর পাশাপাশি গ্লসি ডুয়াল টোন এবং গ্লাস বিল্ট- এই ডিজাইন দেখা যাবে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে। রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে যেখানে একটি 'লাকি ড্র'- এর আয়োজন করেছে সংস্থা। আগ্রহীরা এই ইভেন্টে অংশ নিতে পারবেন। এই 'লাকি ড্র' শেষ হবে ফোন লঞ্চের দিনই অর্থাৎ ১৯ মার্চ। 

রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য পাওয়া গিয়েছে 

  • রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন ডুয়াল গ্রিন ফিনিশে লঞ্চ হতে চলেছে। ফোনের রেয়ার প্যানেলের উপরের দিকের অংশে ক্যামেরা মডিউল থাকবে। একটি অর্ধচন্দ্রাকার বর্ডার দিয়ে ফোনের ব্যাক প্যানেলের উপরের অর্ধের অংশ ভাগ করা রয়েছে। সেখানে গাঢ় সবুজ রঙের ক্যামেরা মডিউল থাকছে। আর নীচের অর্ধাংশে চকচকে এবং তুলনায় হাল্কা সবুজ রঙ থাকবে। আর সেখানে থাকবে 'নারজো' লোগো। 
  •  এই ফোনে Duo Touch Glass ডিজাইন থাকতে চলেছে। ফোনের পিছনের অংশে থাকা ক্যামেরা মডিউল সামান্য উঁচু এবং গোলাকার। ফোনের ব্যাক প্যানেলে উপরের দিকের অংশে মাঝবরাবর এই ক্যামেরা মডিউল সাজানো রয়েছে। সেখানে রয়েছে তিনটি ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ। 
  • রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে Air Gesture ফিচার থাকতে চলেছে। এর সাহায্যে ইউজাররা ফোনের ডিসপ্লে না ছুঁয়ে বিভিন্ন অভিনব উপায়ে ব্যবহার করে একাধিক কাজ করতে পারবেন। রিয়েলমি সংস্থা এই ফিচার কীভাবে কাজ করবে তা বোঝানোর জন্য ছোট্ট একটি ভিডিও-ও প্রকাশ করেছে যেখানে সবটা বুঝিয়ে দেখানো হয়েছে। 
  • রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি। 
  • অন্যদিকে শোনা যাচ্ছে, এই ফোনে রিয়েলমি ১২ প্লাস ৫জি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। আর এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট। 

আরও পড়ুন- সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন? জানেন অজান্তেই ডিভাইসের কী কী ক্ষতি করছেন?

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget