এক্সপ্লোর

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি নারজো ২০ প্রো ফোন, দাম কত হতে পারে এই ৫জি মডেলের ?

Realme Narzo 80 Pro 5G: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে মোট তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে।

Realme Phones: রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোন কবে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও সূত্রের খবর যে আর বেশি দেরি নেই। রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন, এমনটাই অনুমান করা হচ্ছে। এই ফোনে থাকতে চলেছে নতুন মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। রিয়েলমি সংস্থার ভারতীয় ওয়েবসাইটে নতুন ফোনের নাম দেখা গিয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট থাকতে চলেছে। এই প্রথম কোনও ফোনে এই প্রসেসর থাকতে চলেছে। ১২ জিবি র‍্যাম (সর্বোচ্চ) এবং ২৫৬ জিবি স্টোরেজ (সর্বোচ্চ) নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি নারজো সিরিজের এই ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। অর্থাৎ বেস মডেল পাওয়া যাবে ২০ হাজার টাকার কমেই। বাকি ভ্যারিয়েন্টের দাম ২০ হাজারের বেশি হতে পারে। তবে ২০ হাজার টাকার কমেই ৫জি ফোন কেনার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে। 

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে মোট তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে। কমলা, সবুজ, রুপোলি- এই তিন রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের তিনটি ভ্যারিয়েন্ট। গত বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন। তার এক বছরের মাথায় আসছে সাকসেসর মডেল রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন। যদিও ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও ঘোষণা করেনি রিয়েলমি সংস্থা। অন্যদিকে জানা গিয়েছে, মোটোরোলা সংস্থা তাদের এজ সিরিজের একটি ফোন লঞ্চ করতে চলেছে যেখানে রিয়েলমির এই ফোনের প্রসেসরই থাকবে। মোটোরোলা এজ ৬০ ফিউশন ভারতে লঞ্চ হতে চলেছে ২ এপ্রিল। এই ফোনেও থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর। 

মার্চ মাসে ভারতে একসঙ্গে লঞ্চ হয়েছে রিয়েলমির দুটো ফোন 

রিয়েলমি পি৩ আলট্রা ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। আলট্রা মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আলট্রা প্রসেসর। অন্যদিকে বেস ভ্যারিয়েন্টে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। রিয়েলমির এই দুই ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। আলট্রা ভ্যারিয়েন্টে রয়েছে ৮০ ওয়াটের এআই বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget