এক্সপ্লোর

Realme Phones: নতুন ফোন কিনবেন ভাবছেন, ভাল ক্যামেরা ফিচারই প্রথম পছন্দ, রিয়েলমি আনছে সুখবর

Realme P4 5G Series: ইতিমধ্যেই জানা গিয়েছে, রিয়েলমি পি৪ ৫জি সিরিজের দুই ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে।

Realme Phones: আজকাল ক্যামেরা ফিচার দেখে ফোন কেনার ঝোঁক তরুণ প্রজন্মের মধ্যে আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। বিভিন্ন সংস্থা তাই দুর্দান্ত ক্যামেরা ফিচার সমেতই লঞ্চ করছে তাদের নতুন ফোনগুলি। আর এই ক্যামেরা ফিচারের কথা মাথায় রেখেই রিয়েলমি কর্তৃপক্ষ তাদের আসন্ন স্মার্টফোন সিরিজের মডেলগুলিতে রেখেছে দুর্দান্ত ক্যামেরা স্পেসিফিকেশন। আগামী ২০ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৪ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হবে রিয়েলমি পি৪ ৫জি অর্থাৎ বেস বা ভ্যানিলা মডেল এবং রিয়েলমি পি৪ প্রো ৫জি মডেল। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যাঁরা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন এবং ভাল গুণমানের ক্যামেরা ফিচার যুক্ত ফোন কিনতে চাইছেন, তাঁরা একনজরে দেখে নিন রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোনের ক্যামেরা ফিচার। 

ইতিমধ্যেই জানা গিয়েছে, রিয়েলমি পি৪ ৫জি সিরিজের দুই ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, বেস মডেলে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। আর প্রো মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। 

রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত এবং এটি একটি Sony IMX896 ক্যামেরা সেনসর হতে চলছে। এর সঙ্গে যে সেকেন্ডারি ক্যামেরা সেনসর থাকবে, তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি এখনও। রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই প্রো মডেলে ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ফোনের ক্যামেরায় ৬০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এর পাশাপাশি ৩০ ফ্রেম পার সেকেন্ডে 4K রেজোলিউশনের HDR ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে অসংখ্য AI ক্যামেরা ফিচারের সাপোর্ট থাকবে বলেও জানিয়েছে সংস্থা। 

রিয়েলমি পি৪ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে। 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনে। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের মতোই AI ক্যামেরা ফিচারের সাপোর্ট থাকবে এই ফোনেও। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget