এক্সপ্লোর

Realme Phones: অগস্টে ভারতে নতুন ফোন লঞ্চের ছড়াছড়ি, দাম সাধ্যের মধ্যেই, এবার এল রিয়েলমি পি৪ ৫জি সিরিজ

Realme P4 5G and Realme P4 Pro 5G: AI যুক্ত Hyper Vision চিপসেট রয়েছে রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোনে। এর সাহায্যে ফোনের ডিসপ্লের পাফরম্যান্স আরও উন্নত হবে। 

Realme Phones: রিয়েলমি সংস্থা ভারতে লঞ্চ করেছে তাদের পি৪ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪ ৫জি এবং রিয়েলমি পি৪ প্রো ৫জি- এই দুই ফোন। AI ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই দুই ফোনেই। এছাড়াও ইউজাররা রিয়েলমি পি৪ সিরিজের এই দুই ফোনে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি পি৪ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। আর রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। AI যুক্ত Hyper Vision চিপসেট রয়েছে রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোনে। এর সাহায্যে ফোনের ডিসপ্লের পাফরম্যান্স আরও উন্নত হবে। 

রিয়েলমি পি৪ প্রো ৫জি এবং রিয়েলমি পি৪ ৫জি- এই দুই ফোনের দাম ভারতে কত 

রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই মডেলে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। এই ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। 

এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ৩০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি থাকছে ২০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন। ২৭ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

রিয়েলমি পি৪ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ২১,৪৯৯ টাকা। এই ফোনও ভারতে কেনা যাবে মোট তিনটি রঙে। 

নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে ২৫০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন ক্রেতারা। এছাড়াও থাকবে ১০০০ টাকা এক্সচেঞ্জ অফার। আগামী ২৫ অগস্ট দুপুর থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোন অনলাইনে কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট কিংবা অফলাইন রিটেল স্টোর থেকে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget