এক্সপ্লোর

Redmi Smartphones: ভারতে বিক্রি শুরু হল রেডমি ১৩সি ৫জি ফোনের, দাম কত? কী কী অফার পাবেন?

Redmi 13C 5G: রেডমির এই ফোনের সঙ্গে ক্রেতারা চাইলে কিনতে পারবেন Mi Complete Protect এবং Mi Extended Warranty- এই দুই পরিষেবা, যার দাম যথাক্রমে ১২৪৯ টাকা এবং ৮৪৯ টাকা। 

Redmi Smartphones: ভারতে আজ থেকে রেডমি ১৩সি ৫জি (Redmi 13C 5G) ফোনের বিক্রি শুরু হয়েছে। আগ্রহী ক্রেতারা অ্যামাজন (Amazon India) এবং রেডমির (Redmi Official Website) অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন। রেডমি ১৩সি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৪৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। তবে এই অফার রয়েছে বেস ভ্যারিয়েন্টের উপর। আর তার ফলে বেস মডেলের দাম কমে হবে ৯৯৯৯ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে রেডমি ১৩সি ৫জি ফোন জোরদার প্রতযোগিতায় নামবে পোকো এম৬ প্রো ৫জি, রেডমি ১২ ৫জি, ভিভো টি২এক্স ৫জি, আইটেল পি৫৫ ৫জি, লাভা ব্লেজ ৫জি- এইসব ফোনের সঙ্গে। ভারতে এখন রেডমি ১৩সি ৫জি ফোন কেনা যাবে Starlight Black, Starail Green, Starail Silver- এই তিনটি রঙে। রেডমির এই ফোনের সঙ্গে ক্রেতারা চাইলে কিনতে পারবেন Mi Complete Protect এবং Mi Extended Warranty- এই দুই পরিষেবা, যার দাম যথাক্রমে ১২৪৯ টাকা এবং ৮৪৯ টাকা। 

রেডমি ১৩সি ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এবং তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন।
  • রেডমির এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে আর একটি সেকেন্ডারি সেনসর।
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার। 
  • রেডমি ১৩সি ৫জি ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, Wi-Fi ac, Bluetooth 5.3 এইসব সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই লঞ্চ হতে চলেছে আসুসের নয়া গেমিং ফোনের সিরিজ, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget