এক্সপ্লোর

Redmi A1 Plus: ভারতে রেডমি১ প্লাস ফোনের বিক্রি শুরু, দেখে নিন দাম এবং বিভিন্ন অফার

Redmi Smartphone: রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার।

Redmi A1 Plus: ভারতে রেডমি এ১ প্লাস (Redmi A1 Plus) ফোনের বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যেই। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি 'এ' সিরিজের (Redmi A Series) এই ফোন। রেডমি এ১ প্লাস ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৪৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে রেডমি ইন্ডিয়া এই ফোনের দুটো ভ্যারিয়েন্টে ৫০০ টাকা ছাড় দিচ্ছে। এর ফলে ২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৭৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে পেটিএম ওয়ালেটের মাধ্যমে রেডমি এ১ প্লাস ফোন কিনলে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। রেডমি এ১ ফোনের সাকসেসর হিসেবে রেডমি এ১ প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

রেডমি এ১ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রেডমি এ১ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। 
  • AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি এ ১ প্লাস ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর নচ ডিজাইনের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার। একবার পুরো চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইমের সুবিধা পাওয়া যায়। এই ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমির এই নতুন ফোনে রয়েছে ৪জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ৫, GPS/ A-GPS, Glonass, Beidou এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে ২০টিরও বেশি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। 

মোটো ই২২এস 

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। ১২ অক্টোবর থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে বিভিন্ন পরিচিত ও জনপ্রিয় রিটেল স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

আরও পড়ুন- কোন কোন আইফোনে জিও-র ৫জি সার্ভিস সাপোর্ট করবে, রইল তালিকা

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget