এক্সপ্লোর

Redmi Note 13 Series: ভারতে আসছে রেডমি নোট ১৩ সিরিজ, কোথা থেকে কেনা যাবে ফোন? কী কী ফিচার থাকতে পারে?

Smartphone: রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনে ১২০ ওয়াটের ওয়্যারড হাইপার চার্জ কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১৯ মিনিটে। এমনটাই দাবি রেডমি সংস্থার।

Redmi Note 13 Series: রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী বছর, ৪ জানুয়ারি। চলতি বছর সেপ্টেম্বর মাসে এই ফোনের সিরিজ চিনে লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G), রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 ProPlus 5G) - এই তিনটি ফোন চিনে লঞ্চ হয়েছিল। প্রতিটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। সম্প্রতি রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেল সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এই ফোনে একটি কার্ভড স্ক্রিন থাকবে। তার উপরে সুরক্ষার জন্য থাকবে কর্নিং গোরিলা বিক্টাস প্রোটেকশন। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন নষ্ট হবে না। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট থাকবে। 

এর পাশাপাশি শোনা গিয়েছে, রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনে ১২০ ওয়াটের ওয়্যারড হাইপার চার্জ কানেক্টিভিটির সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১৯ মিনিটে। এমনটাই দাবি রেডমি সংস্থার। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন এবং এইচডিআর ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর আগে শোনা গিয়েছিল রেডমি নোট ১৩ প্রো প্লাস সিরিজের ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। 

রেডমি নোট ১৩ ৫জি - বেস মডেল

এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ ৫জি প্রসেসর থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ডবল সাইডেড গ্লাস বডি, অর্থাৎ দু'দিকে থাকবে স্বচ্ছ প্যানেল। শোনা যাচ্ছে, এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকারও সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

রেডমি নোট ১৩ প্রো ৫জি

এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন - নাথিং কোম্পানির তৃতীয় ফোনের ডিসপ্লে কেমন হতে পারে? কী ক্যামেরা ফিচারই বা থাকতে পারে এই মডেলে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget