এক্সপ্লোর

Redmi Phones: বছর শেষে দেশে আসছে নয়া স্মার্টফোন সিরিজ, একসঙ্গে লঞ্চ হতে পারে তিনটি ফোন

Redmi Note 14 Series: চিনে রেডমি নোট ১৪ সিরিজ লঞ্চ হয়েছে বেস মডেল রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস- এই তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে। অনুমান, ভারতেও এই তিনটি ফোনই লঞ্চ হবে।

Redmi Phones: চিনে আগেই লঞ্চ হয়েছে রেডমি নোট ১৪ সিরিজ (Redmi Note 14 Series)। এবার আসছে ভারতে। বেস মডেল ছাড়াও থাকবে প্রো এবং প্রো প্লাস ভ্যারিয়েন্ট, এমনটাই অনুমান করা হচ্ছে। রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 14 Series) সাকসেসর হিসেবে রেডমি নোট ১৪ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) তরফে ভারতে এই স্মার্টফোন সিরিজের লঞ্চ ঘোষণা করা হয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান, রেডমি নোট ১৪ সিরিজ হয়তো এবছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে। এক্স মাধ্যমে শাওমি ইন্ডিয়ার তরফে একটি ফোন লঞ্চের তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। যে ছবি টিজারে দেখা গিয়েছে তার নাম প্রকাশ করেনি শাওমি কর্তৃপক্ষ। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান যে ভারতে রেডমি নোট ১৪ সিরিজই লঞ্চ হতে চলেছে। 

চিনে রেডমি নোট ১৪ সিরিজ লঞ্চ হয়েছে বেস মডেল রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস- এই তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে। অনুমান, ভারতেও রেডমি নোট ১৪ সিরিজের এই তিনটি ফোনই লঞ্চ হবে। এর পাশাপাশি মনে করা হচ্ছে, চিনে এই ফোনগুলি যে ডিজাইন এবং ফিচার নিয়ে লঞ্চ হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টগুলির ক্ষেত্রেও তাই দেখা যাবে। 

ভারতে আসছে রেডমি এ৪ ৫জি ফোন 

ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি এ৪ ৫জি ফোন। এটি একটি এন্ট্রি-লেভেল ৫জি ফোন। এই ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে চলেছে বলে শোনা গিয়েছে। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪এস জেন২ চিপসেট থাকবে এই ফোনে। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান, এই ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা হতে পারে। এর সঙ্গে ক্রেতারা কিছুটা ছাড় পাবেন বলে অনুমান। আর তার জেরেই সম্ভবত রেডমি এ৪ ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৮০০০ টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আজ ২০ নভেম্বর রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর ফোন নির্মাণকারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৪ ৫জি ফোন। 

আরও পড়ুন- এই ফোনের প্রি-বুকিং করলেই ক্রেতারা পাবেন প্রচুর টাকার ছাড়, কোন মডেলে থাকছে সুযোগ ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget