এক্সপ্লোর

RedmiBook Pro Update: ৪২,০০০টাকায় ১৫ ইঞ্চির ল্যাপটপ, দেশের বাজারে RedmiBook-এর আত্মপ্রকাশ

মঙ্গলবারই RedmiBook Pro, RedmiBook e-Learning Edition লঞ্চ করেছে কোম্পানি। দু'টো ল্যাপটপেই দেওয়া হয়েছে ইন্টেলের ১১ জেনারেশন প্রসেসর ছাড়াও ৫১২ এসএসডি।

নয়া দিল্লি: মোবাইল বাজারের পর এবার লক্ষ্য ল্যাপটপ মার্কেট। দেশে RedmiBook সিরিজ লঞ্চ করল শাওমি। প্রতিযোগী কোম্পানিদের টক্কর দিতে উন্নত স্পেকসের সঙ্গে দেওয়া হয়েছে একাধিক ফিচার।

মঙ্গলবারই RedmiBook Pro, RedmiBook e-Learning Edition লঞ্চ করেছে কোম্পানি। দু'টো ল্যাপটপেই দেওয়া হয়েছে ইন্টেলের ১১ জেনারেশন প্রসেসর ছাড়াও ৫১২ এসএসডি। কোম্পানি জানিয়েছে, প্রফেশনাল তথা ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করছেন, এরকম কর্মীদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে 'প্রো' ল্যাপটপ। পাশাপাশি পড়ুয়া বা ছাত্রদের কথা ভেবে আনা হয়েছে RedmiBook e-Learning Edition। ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ দেবে দুই ডিভাইস।

RedmiBook Pro, RedmiBook e-Learning Edition-এর দাম, লঞ্চ অফার

দেশে RedmiBook Pro-এর দাম ৪৯,৯৯৯ টাকা রেখেছে কোম্পানি। চার্কোল গ্রে রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ। ৮জিবি RAM, ৫১২ জিবি স্টোরেজ রয়েছে এই নতুন ডিভাইসে। পাশাপাশি RedmiBook e-Learning Edition-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা। ৮ জিবি, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এই দাম রাখা হয়েছে। তবে ৮জিবি, ৫১২ এসএসডি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা। ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্ট, মি.কম ছাড়াও মি অফিসিয়াল স্টোরে এই ল্যাপটপ পাওয়া যাবে। শুক্রবার বেলা ১২টা থেকে শুরু হবে ওপেন সেল। এইচডিএফসি ক্রেডিট কার্ডে 'প্রো মডেল' কিনলে সর্বোচ্চ ৩৫০০ টাকা ছাড় পাওয়া যাবে ল্যাপটপে। তবে RedmiBook e-Learning Edition একই কার্ডে কিনলে সর্বোচ্চ ২৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। 

RedmiBook Pro-এর স্পেসিফিকেশন

১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ল্যাপটপে। সঙ্গে ক্রেতারা পাবেন 'সিসর মেকানিজম কিবোর্ড'। টাইপ করতে এই কিবোর্ডে অনেক সুবিধা হবে প্রফেশনালদের। ইন্টেলের ১১ জেনারেশন আই-৫ প্রসেসর দেওয়া হয়েছে ল্যাপটপে। গেমিং সিরিজের এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে। কোম্পানির দাবি, এই চিপসেট ৪.৪ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লকস্পিড দেবে ল্যাপটপে। ৮জিবি ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকছে ল্যাপটপে। ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকবে এই নতুন ডিভাইসে।

RedmiBook e-Learning Edition-এর স্পেসিফিকেশন

এই ল্যাপটপেও ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। Intel Core i3-1115G4 processor ব্যবহার করা হয়েছে ল্যাপটপে। যা সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজের ক্লকস্পিড দেবে। ৮ জিবি RAM-এর সঙ্গে রয়েছে ২৫৬ সাটা হার্ডডিস্ক ছাড়াও ৫১২ এসএসডি অপশন। একবার চার্জ দিলে ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ফোনে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget