এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দু'টি ৫জি ফোন, কবে লঞ্চ? নজর কাড়বে কোন কোন ফিচার?

Samsung Galaxy A Series: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- এই দুই ফোন।

Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন। এবার লঞ্চের পালা স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A25 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- (Samsung Galaxy A15 5G) এই দুই মডেলের। ইতিমধ্যেই ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ হয়েছে। অনুমান, ভারতে লঞ্চ হতে চলা মডেলের সঙ্গে ভিয়েতনামের ভ্যারিয়েন্টের ফিচারের দিক থেকে মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনে অ্যাড্রয়েড ১৪ বেসড One UI 6.0- এর সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে সুপার AMOLED ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- এই দুই ফোন ২৬ ডিসেম্বর লঞ্চ হবে ভারতে, দুপুর ১২টা ৩০মিনিটে।

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনের সাকসেসর মডেল। নতুন ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও এই ক্যামেরা ভিডিও ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যে ভিডিওর ক্ষেত্রে ব্লার বা যেকোনও রকম ডিসটরশন কমানো সম্ভব হবে। একাধিক র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে আগে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ফটো এডিট করার টুলস বা ফিচার থাকতে পারে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তাদের গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনে একটি ৫ এনএম চিপসেট থাকতে পারে।  

স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি- এই দুই ফোনেই Knox Security সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। স্যামসাং সংস্থা জানিয়েছে, এই ফোনের ইউজাররা তাঁদের বিভিন্ন ডেটা বা তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন Auto Blocker, Secure Folder, Privacy Dashboard, Samsung Passkey - এইসব ফিচারের সাহায্যে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আসন্ন দুই ৫জি ফোনে Knox Vault চিপসেট থাকারও সম্ভাবনা রয়েছে, যার সাহায্যে ইউজারদের ডেটা আরও নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। ভারতে এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ জানা গেলেও দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। কোন কোন ভ্যারিয়েন্ট বা কী কী রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। 

আরও পড়ুন- দেশীয় সংস্থার ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার পাবেন ইউজাররা?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget