এক্সপ্লোর

Samsung Galaxy A23 5G: লঞ্চের আগেই দাম ফাঁস, স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের দাম কত হতে পারে ভারতে?

Samsung Smartphone: জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোন। ওই একই দিনে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ফোন লঞ্চের কথাও রয়েছে ভারতে। 

Samsung Galaxy A23 5G: জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরের প্রথম মাসে অসংখ্য ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই বেশ কিছু ফোন লঞ্চ হয়ে গিয়েছে। এখনও কয়েকটি ফোন লঞ্চ হতে বাকি রয়েছে। জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি (Samsung Galaxy A23 5G) ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series Phone) আসন্ন ৫জি ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশেই থাকবে। দুটো র‍্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে এই ফোনের। এছাড়াও ১২৮ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ওই একই দিনে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ফোন লঞ্চের কথাও রয়েছে ভারতে। 

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের সম্ভাব্য দাম

  • এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৩,৯৯৯ টাকা।
  • এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৫,৯৯৯ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৬ ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি রেজোলিউশন পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
  • একটি অক্টা-কোর প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে। ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে।
  • কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে এই ফোনে।
  • ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে। 

Infinix: নতুন বছরের প্রথম মাসেই ভারতে তিনটি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইনফিনিক্স সংস্থার। জানা গিয়েছে, ইনফিনিক্স জিরো ৫জি (২০২৩) (Infinix Zero 5G 2023), ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) এবং ইনফিনিক্স জিরোবুক আলট্রা (Infinix ZeroBook Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন- চলতি মাসেই ভারতে তিনটি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা ইনফিনিক্সের, কী কী লঞ্চের সম্ভাবনা? রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget