এক্সপ্লোর

Samsung Galaxy F04: নতুন স্যামসাং গ্যালাক্সি ফোন আসছে ভারতে, দাম হবে ৮০০০-এরও কম!

Samsung Galaxy Smartphone: আগেই শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি রেঞ্জের এই ফোনের দাম থাকবে মাঝামাঝি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম হতে পারে ৮০০০ টাকার কম।

Samsung Galaxy F04: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ (Samsung Galaxy F04)। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে আগামী ৪ জানুয়ারি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) তরফে একটি মাইক্রোসাইটে এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনে থাকবে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে একটি গ্লসি ডিজাইন। আগেই শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি রেঞ্জের এই ফোনের দাম থাকবে মাঝামাঝি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম হতে পারে ৮০০০ টাকার কম। Jade Purple এবং Opal Green- এই দুই রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • স্যামসাংয়ের এন্ট্রি লেভেল এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকার কথা রয়েছে। এর পাশাপাশি দুটো অপারেটিং সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ফোনে। 
  • ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনে থাকতে পারে ভার্চুয়াল র‍্যামের ফিচারও। ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব র‍্যামের পরিমাণ। এছাড়াও স্যামসাংয়ের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে থাকবে গ্লসি ডিজাইন। 

নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। দেখে নিন তার সম্ভাব্য তালিকা।

  • অ্যাপেল আইফোন ১৫ আলট্রা লঞ্চ হতে পারে ভারতে। সম্ভবত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হতে পারে। অ্যাপেল আইফোন ১৫ আলট্রা মডেলে থাকতে পারে টাইটেনিয়াম বডি। এছাড়াও থাকতে পারে কাস্টোমাইজড ফ্ল্যাগশিপ প্রসেসর।
  • গুগল পিক্সেল ৮ প্রো- এই স্ল্যাগশিপ ফোনও ২০২৩ সালে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হতে পারে। গুগলের এই ফোনে থার্ড জেনারেশন প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই গুগল পিক্সেল ফোনে থাকতে পারে আকর্ষণীয় ক্যামেরা।
  • স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা- স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে এবছর ফেব্রুয়ারি মাসে। এই ফোনে থাকতে পারে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর। এছারাও স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের তুলনায় আধুনিক ও উন্নত মানের ক্যামেরা ফিচার থাকতে পারে গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলে।
  • ওয়ানপ্লাস ১১- নতুন বছরের ৭ ফেব্রুয়ারি এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এখানে থাকবে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর। ওয়ানপ্লাসের আসন্ন ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা, 2K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে।
  • আইকিউওও ১১- জানুয়ারি মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- কত টাকার ফোনে কত বিমা দিতে হয়,ক্ষতি হলে কত পাবেন ?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget