এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Samsung Galaxy F15 5G: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সংস্থার তরফে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন। টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে দাবি করেছেন ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। আর এই ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে। কালো, পার্পল এবং সি-গ্রিন এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। ওই টিপস্টারের দাবি, এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে চারটি জেনারেশনের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যেতে পারে। স্যামসাংয়ের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে পারে। তার সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ডিসপ্লের উপর। আর রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ক্যামেরা ইউনিটে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো শুটার থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনে পাঁচ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যেতে পারে। এখানে থাকতে পারে ভয়েস ফোকাস ফিচার। গ্যালাক্সি এ সিরিজের ফোনে এই ফিচার দেখা যায়। এর সাহায্যে ফোনকলের সময় ইউজারের সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নাম আগেই দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইট। আর তা থেকেই অনুমান করা হয়েছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের, কেনা যাবে অ্যামাজন থেকে 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম লঞ্চের সময় ছিল ৭৪,৯৯৯ টাকা। প্রাথমিক ভাবে ১০ হাজার ছাড় রয়েছে এই ফোনের দামে। ফলে দাম কমে হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এরপর রয়েছে ৫০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে এখন স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম ৫৯,৯৯৯ টাকা। যাঁরা এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন তাঁরা প্রায় ২৭ হাজার টাকা ছাড় পেতে পারেন। তবে এই ছাড়ের পরিমাণ পুরোটাই নির্ভর করবে যে ডিভাইস আপনি এক্সচেঞ্জ করছেন সেটা কীরকম পরিস্থিতিতে রয়েছে, তার উপরে। অ্যামাজন পে লেটারের মাধ্যমে ফোন কিনলে নো কস্ট ইএমআই- এর অপশন পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও থাকবে এই পরিষেবার সুবিধা। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৪ ফোন? কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget