এক্সপ্লোর

Samsung Galaxy S23 Series: অবশেষে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে? দামই বা কত

Samsung Smartphones: আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের তিনটি ফোনের বিক্রি শুরু হবে ভারতে।

Samsung Galaxy S23 Series: অবশেষে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23), স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস (Samsung Galaxy S23 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra)- এই তিনটি ফোন। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের এই তিনটি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও এই ফোনগুলিতে রয়েছে ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। তার উপরে রয়েছে Gorilla Glass Victus 2 Protection। এই প্রথম কোনও স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য উল্লিখিত ফিচার দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলির দাম কত

স্যামসাং গ্যালাক্সি এস২৩- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৪,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ মডেলের দাম ১,৫৪,৯৯৯ টাকা। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এই তিনটি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Phantom Black, Cream, Green, Lavender- এইসব রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের বিভিন্ন ফোনগুলি। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেল আবার লাল, গ্রাফাইট, লাইম এবং আকাশি রঙেও পাওয়া যাবে। তবে এই কয়েকটি রঙে গ্যালাক্সি এস২৩ আলট্রা কেনা যাবে শুধুমাত্র স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে। আপাতত স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সমস্ত ফোনের জন্য প্রি-বুকিং চালু রয়েছে। 

Moto E13: শোনা যাচ্ছে, মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর তার দাম হতে পারে ১০ হাজার টাকার আশপাশে। 

আরও পড়ুন- ডিসেম্বরে প্রায় ৩৭ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে! নভেম্বরের তুলনায় সামান্য কমল সংখ্যা

সেরা শিরোনাম

Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
Mobile Hacking : অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?
অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget