এক্সপ্লোর

Samsung Galaxy S24 Ultra: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি- স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে আর কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ২০০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy S24 Ultra: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের (Samsung Galaxy S24 Series) তিনটি ফোন ভারতে লঞ্চ হয়েছে। তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra)। স্যামসাং গ্যালাক্সি এস২৪- স্মার্টফোন সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা

এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে One UI 6.1- এর সাহায্যে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির Edge QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের রেঞ্জ ১ হার্টজ থেকে ১২০ হার্টজ। ফোন নিয়ে রাস্তাঘাটে বেরোলে ইউজাররা যাতে ভাল দৃশ্যমানতা পান সেই জন্য এই ফোনের ডিসপ্লেতে রয়েছে Vision Booster ফিচার। এছাড়াও সুরক্ষার জন্য ডিসপ্লের উপর রয়েছে Corning Gorilla Armor প্রোটেকশন। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে একটি Titanium chassis, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২ জিবি স্ট্যান্ডার্ড র‍্যাম এবং ১ টিবি অনবোর্ড স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ২০০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা রয়েছে যার মধ্যে ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার যার মধ্যে ১২০ ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ পাওয়া যাবে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সঙ্গে 5x অপটিকাল জুমের সুবিধাও পাবেন ইউজাররা। এইসবের সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেলের একটি টেলিফটো শুটার যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সঙ্গে 3x অপটিকাল জুমের সুবিধা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর যেখানে ৮০ ডিগ্রির ফিল্ড ভিউ পাওয়া সম্ভব।

এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটার এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ ফিচারের সাপোর্ট যেখানে ১৫ ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাবে। এই চার্জিং প্রযুক্তির সাহায্যে ৩০ মিনিটে ৬৫ শতাংশ চার্জ হবে ফোনে, এমনই দাবি সংস্থার। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচারও রয়েছে যার সাহায্যে অন্যান্য ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যুক্ত ডিভাইসেও চার্জ দেওয়া সম্ভব হবে। ফোনের ওজন প্রায় ২৩২ গ্রাম। কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৭, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও এই ফোনের সঙ্গে রয়েছে S Pen stylus। এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

আরও পড়ুন- স্মার্ট হোমের চক্করে হ্যাক হয়ে যেতে পারে আপনার সবকিছু, বাঁচবেন কী করে

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget