এক্সপ্লোর

Smartwatch: ১২০০ টাকার কমে নতুন স্মার্টওয়াচ এল ভারতে, আপনার শরীর-স্বাস্থ্যের দারুণ খেয়াল রাখবে এই ডিভাইস

Smartwatches Under Rs 1500: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Boult Drift Max স্মার্টওয়াচ। অসংখ্য হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট।

Smartwatch: ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ। দাম ২০০০ টাকারও কম। অথচ রয়েছে একগুচ্ছ তাক লাগানোর মতো ফিচার। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Boult Drift Max স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলেই হবে সমাধান। ফোন এলে আর কষ্ট করে পকেট কিংবা ব্যাগ থেকে ফোন বের করে রাস্তাঘাটে কানে ধরতে হবে না। সরাসরি কবজিতে থাকা স্মার্টওয়াচের সাহায্যেই চট করে ফোনকল সেরে নিতে পারবেন ইউজার। 

এখানেই শেষ নয়। অসংখ্য হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে Boult Drift Max স্মার্টওয়াচে। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল, ব্লাড প্রেশার, হার্ট রেট সবই পরিমাপের ট্র্যাকিং ফিচার রয়েছে এই ডিভাইসে। এর পাশাপাশি বিশেষ করে মহিলাদের জন্য Boult Drift Max স্মার্টওয়াচে রয়েছে ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট এই স্মার্টওয়াচ। Boult Drift Max স্মার্টওয়াচে ১২০- র বেশি স্পোর্টস মোড এবং একগুচ্ছ ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট। 

দেশে Boult Drift Max স্মার্টওয়াচের দাম কত? কোথা থেকে এবং কোন কোন রঙে কেনা যাবে? 

ভারতে Boult Drift Max স্মার্টওয়াচের দাম ১০৯৯ টাকা, সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের জন্য। আর স্টিল স্ট্র্যাপ ভার্সানের দাম ১১৯৯ টাকা। অর্থাৎ ১২০০ টাকার মধ্যেই কিনে ফেলা যাবে এই ঝাঁ-চকচকে নতুন স্মার্টওয়াচ। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন- দুই ই-কমার্স সংস্থা থেকেই কিনতে পারবেন আপনি। কালো, রুপোলি এবং কোল ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে Boult Drift Max স্মার্টওয়াচ। 

Boult Drift Max স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • এই স্মার্টওয়াচে ২.০১ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাবেন ইউজাররা। আয়তাকার ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এর পাশে রয়েছে রোটেটিং ক্রাউন যা নেভিগেশনের কাজ করবে। ২৫০- র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট পাবেন ইউজাররা।
  • ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ১২০- র বেশি স্পোর্টস মোড যেমন- রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে। 
  • এই স্মার্টওয়াচের সাহায্যে ব্লাড অক্সিজেন লেভেল, 24x7 হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপিং সাইকেল, ক্যালোরি- একজন মানুষের শরীরের এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখা যাবে। এছাড়াও রয়েছে মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার। 
  • ইউজারের কখন জল খাওয়া প্রয়োজন তাও বলে দেবে এই স্মার্টওয়াচ। দীর্ঘক্ষণ বসে থাকলে নড়াচড়া করার সেডেন্টারি রিমাইন্ডারও দেবে। 

আরও পড়ুন- চশমা দিয়েই করা যাবে ফোন, চশমাকে নির্দেশ দিয়েই বদলানো যাবে চলতে থাকা গান 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget