এক্সপ্লোর

Tata To Make iPhone: দেশে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ ! যোগ দিতে পারে এই ব্রিগেডে

iPhone Update: দেশের বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপও আইফোন প্রস্তুতকারীদের ব্রিগেডে যোগ দিতে পারে।

iPhone Update: দেশের বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপও আইফোন প্রস্তুতকারীদের ব্রিগেডে যোগ দিতে পারে। সেই কারণে অ্যাপলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী উইস্ট্রন কর্পোরেশনের সঙ্গে ভারতে একটি যৌথ উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, উইস্ট্রনের সঙ্গে একসাথে টাটা গোষ্ঠীও প্রযুক্তি ক্ষেত্রে প্রবেশ করতে চায়। 

Tata To Make iPhone: টাটা নিচ্ছে নতুন উদ্যোগ
টেক সাইটগুলির খবর সত্যি হলে  দেশের প্রথম কোম্পানি হিসাবে টাটা গ্রুপ  আইফোন তৈরি করবে। বর্তমানে তাইওয়ানের কোম্পানি উইস্ট্রন  চিন ও ভারতের ফক্সকন টেকনোলজি গ্রুপ আইফোন অ্যাসেম্বল করে। মনে করা হচ্ছে, যেকোনও ভারতীয় সংস্থা আইফোন তৈরি করলে ইলেকট্রনিক্স তৈরির ক্ষেত্রে চিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কোভিড মহামারী ও আমেরিকার সঙ্গে উত্তেজনার কারণে আইফোন তৈরিতে চিন থেকে কিছুটা দূরত্ব বাড়িয়েছে অ্যাপল। বর্তমানে কোভিডের কারণে লকডাউন রয়েছে চিনে। যে কারণে চিনের পরিবর্তে ভারতে ইলেকট্রনিক গ্যাজেট তৈরির ক্ষেত্রে বেশি আগ্রহ প্রকাশ করছে অন্যান্য টেক জায়ান্টরাও। টেক ব্লগাররা মনে করছে, মূলত চিনের ওপর নির্ভরতা কমানোর জন্যই এখন ভারতের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ।

iPhone Update: শোনা যাচ্ছে, উইস্ট্রনের সঙ্গে টাটার আলোচনা প্রাথমিক পর্যায়ে পৌঁছেছে। আইফোন প্রোডাকশনের ক্ষেত্রে  চুক্তির কাঠামো, শেয়ারহোল্ডিংয়ের বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি।  সবকিছু ঠিক থাকলে টাটা গ্রুপ উইস্ট্রন ইন্ডিয়ার সঙ্গে  যৌথভাব ভারতে আইফোন তৈরি করবে। তবে চুক্তি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছনো পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছ না। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে,  নতুন অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করতে পারে টাটা গোষ্ঠী।  কেবল অ্যাপলের ফোন তৈরিকে কেন্দ্র করেই এই কাজ করতে পারে টাটা।

Tata To Make iPhone: অনুমান করা হচ্ছে, অ্যাপল চিনের বাইরে অন্যান্য দেশেও আইফোন তৈরি করতে চায়। বিশেষ করে ভারতে সরবরাহ-চেইনকে আরও শক্তিশালী করতে চায় কোম্পানি। টেক সাইটগুলি বলছে, অ্যাপলের আইফোন অ্যাসেম্বল করা একটা চ্যালেঞ্জিং কাজ। কারণ আমেরিকার এই কোম্পানি প্রোডাক্টের মানে সমঝোতা করে না। এই মোবাইল প্রস্তুত করতে অনেক গুণমান পূরণ করতে হয়। নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের মাধ্যমে আইফোনের প্রোডাকশন ৫ গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে কোম্পানির।

টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনও অতীতে বলেছিলেন,  কোম্পানির ফোকাস হবে ইলেকট্রনিক্স প্রোডাক্টের আরও উত্পাদন বৃদ্ধি। উইস্ট্রন ২০১৭ সাল থেকে কর্ণাটকে আইফোন অ্যাসেম্বল করছে। বর্তমানে কোম্পানি ভারী লোকসানে চলছে। 

Apple Launch Event: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। অ্যাপেল (Apple iPhone) কর্তৃপক্ষ আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), এই দু'টি মডেল লঞ্চ করেছেন। প্রথমে শোনা গিয়েছিল আইফোন ১৪ সিরিজে 'মিনি' মডেল লঞ্চ হবে না। তবে মাঝে শোনা গিয়েছিল যে আইফোন ১৪ সিরিজেও 'মিনি' মডেল লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। তবে শেষ পর্যন্ত আইফোন ১৪ সিরিজে কোনও 'মিনি' মডেল লঞ্চ করেনি অ্যাপেল কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget