এক্সপ্লোর

iPhone: আইফোন ১৫-এর পরে এবার আইফোন ১৬, কবে আসছে? থাকছে কোন চমক?

iPhone 16: আইফোন ১৫ নিয়েই মাতামাতি এখন বাজার জুড়ে। তার মধ্যেই শোনা যাচ্ছে আইফোন ১৬ বাজারে আসবে। দাম কেমন হবে? কী চমক থাকছে আইফোন ১৬-তে? চলুন দেখে নেওয়া যাক

iPhone 16 : মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15) । নতুন মডেলের আইফোন (iPhone) নিয়ে ইতিমধ্যেই আইফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকেই এখনও আইফোন কেনার জন্য ভিড় করছেন স্টোরে বা খোঁজ করছেন অনলাইন স্টোরগুলিতে। তার মধ্যেই আইফোন নির্মাতাদের তরফে জানা গেল আইফোন ১৬ মডেল আসার কথা। এ যেন মেঘ না চাইতেই জল। প্রশ্ন হল, আইফোন ১৫-র থেকে কতটা উন্নত হতে চলেছে আইফোন ১৬? আইফোন ১৫ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে দাম অনেকটা বেশি থাকলেও এখন অনলাইন এবং অফলাইন দুই রকম স্টোরেই দাম অনেকটাই আয়ত্তের মধ্যে এসেছে সাধারণ মানুষের। তবে আইফোন ১৬ (iPhone 16) বাজারে এলে তার দাম কেমন হবে? কী চমক থাকছে আইফোন ১৬-তে? চলুন দেখে নেওয়া যাক।

স্ক্রিন সাইজ বাড়ছে

আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের (iPhone 16 plus) স্ক্রিন সাইজ একই থাকছে ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি। অন্যদিকে শোনা যাচ্ছে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের স্ক্রিন সাইজ বাড়তে চলেছে। ৬.২৩ ইঞ্চি এবং ৬.৮৫ ইঞ্চি হতে চলেছে এই দুই নতুন মডেলের স্ক্রিন সাইজ। এর পাশাপাশি ধারণা করা হচ্ছে স্ক্রিন সাইজ বাড়ার কারণে ফোনের ওজনও কিছুটা বাড়তে পারে। তবে যেমনই হোক এখনকার আইফোন ১৫ (iPhone 15) মডেলের থেকে এই আইফোন ১৬ সংস্করণটি অনেকটাই লম্বা-চওড়া হতে চলেছে।

পেরিস্কোপ ক্যামেরা

এই বছর একমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্সেই একমাত্র ফাইভ এক্স পেরিস্কোপ ক্যামেরা ছিল। কিন্তু এখনু অবধি জানা গিয়েছে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স দুটি মডেলেই থাকবে পেরিস্কোপ লেন্স। ১৬ প্রো ম্যাক্স (iPhone Pro Max) মডেলে যদিও ক্যামেরায় ফোকাল লেন্থ এবং অপটিকাল জুম অনেকটাই বাড়তে চলেছে, এমনটা ধারণা করা হচ্ছে।

এক্সট্রা ক্যাপাসিটিভ বাটন

মনে করা হচ্ছে এক্সট্রা ক্যাপাসিটিভ বাটন নিয়ে আসার মাধ্যমে ধীরে ধীরে আইফোন থেকে পোর্ট এবং বাটন দুটিই উঠে যাবে। তবে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্ষেত্রে অল নিউ একটি ক্যাপাসিটিভ বাটন থাকতে চলেছে পাওয়ার বাটনের ঠিক ডানদিকে। ৫জি অ্যান্টেনা সেই জায়গার বদলে ভলিউম বাটনের নীচে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

অ্যাকশন বাটন

আইফোন ১৫ প্রো সিরিজের মডেলগুলিতেই প্রথম অ্যাকশন বাটন দেওয়া শুরু হয়। আর ২০২৪ সালে আইফোন ১৬-র যে কয়টি সংস্করণ বেরোতে চলেছে তার সবেতেই এই অ্যাকশন বাটন থাকবে বলে মনে করা হচ্ছে।

নতুন চিপসেট

আইফোন ১৫ মডেলে যেমন A 17 চিপসেট ছিল। তার বদলে আইফোন ১৬র মডেলগুলিতে A18 Pro সিরিজের নতুন চিপসেট ব্যবহার করা হবে বলে অনেকে মনে করছেন। এই A18 চিপসেটগুলিতে অতিরিক্ত একটি জিপিইউ (GPU) থাকতে পারে বলে জানা গিয়েছে।

Investment: অক্ষয় কুমার থেকে করিনা-আলিয়া, বলিউডের তারকারা কোথায় বিনিয়োগ করেন জানেন ?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget