এক্সপ্লোর

Tecno Smartphones: ভারতে কবে লঞ্চ হচ্ছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন? ক্যামেরা ফিচারে থাকবে চমক

Tecno Pova Curve 5G: আগামী ২৯ মে দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন। এই ফোনে ত্রিভুজাকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে।

Tecno Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন। এবার লঞ্চ হবে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন (Tecno Pova Curve 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ভারতে টোকনো পোভা কার্ভ ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হবে। এই ফোনে একটি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুক্ত বেশ কিছু ফিচার। ভারতে লঞ্চের পর টেকনো পোভা কার্ভ ৫জি ফোন অনলাইনে এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি ত্রিভুজাকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকবে। শোনা যাচ্ছে, টেকনো সংস্থার আসন্ন ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে। 

ভারতে কবে লঞ্চ হবে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

আগামী ২৯ মে দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন। এই ফোনে ত্রিভুজাকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। অর্থাৎ দুটো রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে। এছাড়াও এর সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। রেয়ার ক্যামেরা প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে ক্যামেরা সেনসর দু'টি। কালো এবং রুপোলি রঙে টেকনো পোভা কার্ভ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, এক্স মাধ্যমে তেমনই আভাস পাওয়া গিয়েছে। 

টেকনো সংস্থার আসন্ন ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে পারে। এই ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে, মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনের সাইডের অংশে কমলা রঙের একটি বাটন থাকতে চলেছে, যা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। রেয়ার ক্যামেরা মডিউলের নীচে কমলা রঙের স্ট্রাইপ থাকবে ফোনের ব্যাক প্যানেলে। এই ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনে থাকবে বেশ কিছু নতুনত্ব। টেকনো সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার 'এলা'-র সাপোর্টও থাকতে চলেছে এই ফোনে। এআই প্রাইভেসি ব্লারিং, সার্কেল টু সার্চ- এইসব আধুনিক এবং উন্নত এআই ফিচারের সাপোর্টও থাকতে চলেছে টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget