এক্সপ্লোর

Tecno Spark 9: ১১ জিবি র‍্যাম নিয়ে অবিশ্বাস্য কম দামে ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯

Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন বাজেট স্মার্টফোন টেকনো স্পার্ক ৯।

Tecno Spark 9: ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯ ফোন (Tecno Spark 9 )। এই স্মার্টফোনে রয়েছে ১১ জিবি এক্সটেনডেড র‍্যাম (Extended RAM) এবং একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। আগামী ২৩ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) মাধ্যমে। টেকনো স্পার্ক ৯ ফোনের রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এউচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। জানা গিয়েছে, ১১ জিবি র‍্যামের মধ্যে ৬ জিবি র‍্যাম থাকবে ফিজিক্যাল হিসেবে। বাকি ৫ জিবি ভার্চুয়াল ভাবে এক্সপ্যান্ড করা বা বাড়ানো যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ড স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট যুক্ত এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের AI সেনসর রয়েছে।

ভারতে টেকনো স্পার্ক ৯ ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৪৯৯ টাকা। অ্যামাজনের প্রাইম ডে সেলে যুক্ত হতে চলেছে টেকনো সংস্থার এই বাজেট ফোন। ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর, এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ৯ ফোন।

টেকনো স্পার্ক ৯ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

ক্যামেরা ফিচার- টেকনো স্পার্ক ৯ বাজেট ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং LED ফ্ল্যাশ রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াট্রা ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। রেয়ার ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে একটি ফিঙ্গারিপ্রিন্ট সেনসর।

ব্যাটারি- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে DTS সাপোর্ট যুক্ত স্পিকার রয়েছে। আর রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে Tecno Camon 19 এবং Tecno Camon 19 Neo, দেখে নিন দাম ও অন্যান্য ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget