এক্সপ্লোর

Tecno Phones: প্রকাশ্যে টেকনো স্পার্ক গো ১ ফোনের বিভিন্ন ফিচার, দাম কত?

Tecno Spark Go 1: এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই চার ভ্যারিয়েন্টে।

Tecno Phones: গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন (Tecno Phones)। এবার লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ১ মডেল (Tecno Spark Go 1)। এই ফোনে রয়েছে একটি Unisoc T615 প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। টেকনো স্পার্ক গো ১ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো রঙে এবং চারটি র‍্যাম ও স্টোরেজ নিয়ে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছ। যদিও এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি টেকনো সংস্থা। কবে থেকে বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে তাও জানা যায়নি। স্লিটারি হোয়াইট এবং স্টারলাইট ব্ল্যাক- এই দুই রঙে টেকনো স্পার্ক গো ১ মডেল লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। অন্যদিকে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই চারটি ভ্যারিয়েন্টে। 

টেকনো স্পার্ক গো ১ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে একটি Unisoc T615 চিপসেটের সাহায্যে। 
  • এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • ডিসপ্লের উপর রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য একটা হোল পাঞ্চ কাট আউট। 
  • আর রয়েছে ডায়নামিক পোর্ট ফিচার যার সাহায্যে ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা যাবে ফ্রন্ট ক্যামেরা কাট আউটের আশপাশে। 
  • ৮ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে টেকনো স্পার্ক গো ১ ফোনে। মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে ৮ জিবি অনবোর্ড র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ডুয়াল ফ্ল্যাশ ইউনিট। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং সেখানেও রয়েছে ডুয়াল ফ্ল্যাশ ইউনিট। 

টেকনো স্পার্ক গো ১ একটি ৪জি ফোন। অনুমান এটি বাজেট সেগমেন্টের মডেল। অর্থাৎ দাম কমই হবে। এই ফোনে একবার পুরো চার্জ দিলে ৩১ ঘণ্টা পর্যন্ত কলিং সাপোর্ট, ৬০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আর দরকার হবে না ফোন নম্বর, ইউজারনেমেই হবে বাজিমাত 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget