এক্সপ্লোর

WhatsApp: পুজোর আগেই দুঃখের খবর! একগুচ্ছ ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ

Android Phone: যে স্মার্টফোন আপনি বর্তমানে ব্যবহার করেন সেখানে অ্যান্ড্রয়েডের কোন ভার্সান রয়েছে তা বোঝার জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। সেখানেই কয়েকটি পর্যায় অনুসরণ করলে তথ্য পেয়ে যাবেন আপনি।

WhatsApp: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ ইউজার। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য প্রকাশ্যে এসেছে একটি দুঃখের খবর। একগুচ্ছ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা (WhatsApp Service) বন্ধ হতে চলেছে। অক্টোবর মাস থেকেই লাঘু হবে নতুন নিয়ম। মূলত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের (Android Smartphone) ক্ষেত্রেই চালু হতে চলেছে এই নিয়ম। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ কিংবা তার থেকে পুরনো ভার্সানের অ্যান্ড্রয়েড ফোন যদি কেউ এখনও ব্যবহার করেন তাহলে সেখানে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। অর্থাৎ পুরনো অ্যান্ড্রয়েড ভার্সানের ফোনের উপরেই পড়তে চলেছে কোপ। জানা গিয়েছে, ২৪ অক্টোবরের পর থেকে উল্লিখিত অ্যান্ড্রয়েড ভার্সানের ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে।

কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে, একনজরে দেখে নিন সেইসব মডেলের নাম 

অ্যান্ড্রয়েড ৪.১ বা তার আগের অ্যান্ড্রয়েড ভার্সান মূলত দেখা যাবে সোনি এরিকসন, এলজি অপটিমাস এবং এইচটিসি ফোনের ক্ষেত্রে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২, সোনি এক্সপেরিয়া জেড, মোটরোলা Xoom, এইচটিসি ডিজায়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, এইচটিসি সেনসেশন, নেক্সাস ৭, এইচটিসি ওয়ান, সোনি এরিকসন এক্সপেরিয়া Arc3-এই ফোনগুলিতে ২৪ অক্টোবরের পর হোয়াটসঅ্যাপ সার্ভিস বন্ধ হতে চলেছে। অতএব এই তারিখের পর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ বা তার পরের ভার্সানের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চালু থাকবে। আইফোনের ক্ষেত্রে আইওএস ১২ বা তার পরের লেটেস্ট আইওএস ভার্সান থাকা প্রয়োজন। তাহলেই চালু থাকবে হোয়াটসঅ্যাপ পরিষেবা। 

আপনার ফোনে সঠিক অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে কিনা বুঝবেন কীভাবে, রয়েছে খুবই সহজ পদ্ধতি 

যে স্মার্টফোন আপনি বর্তমানে ব্যবহার করেন সেখানে অ্যান্ড্রয়েডের কোন ভার্সান রয়েছে তা বোঝার জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। এরপর যেতে হবে অ্যাবাউট ফোন অপশনে। তারপর সফটওয়্যার ডিটেলসে। সেখানেই আপনি দেখতে পাবেন আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান। যেসব ফোনের অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাপটি সাপোর্ট করবে না সেখানে ২৪ অক্টোবরের পর থেকেহোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কোনও মেসেজ আদান-প্রদান করা যাবে না। 

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন- কম আলোয় ভাল ছবি-ভিডিও তোলার সুবিধা, সঙ্গে অডিও ইরেজার, কেমন হতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজ

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget