এক্সপ্লোর

5G Smartphones: ২০ হাজার টাকার কমে ভারতে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি, রইল তালিকা

Smartphones: সাধারণ ভাবে একটা ধারণা রয়েছে যে ৫জি ফোন মানেই অতিরিক্ত দাম। কিন্তু ভারতে ২০ হাজার টাকার কমে বেশ কয়েকটি ৫জি ফোন পাওয়া যাচ্ছে।

5G Phone: ভারতে চলতি বছরই ৫জি (5G) পরিষেবা লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা জানিয়েছে অক্টোবর মাসে দীপাবলির আগেই ভারতের চারটি মেট্রোপলিটান শহরে (কলকাতা, চেন্নাই, মুম্বই এবং পুণে) ৫জি (5G) নেটওয়ার্ক চালু হবে। শোনা যাচ্ছে, অক্টোবরেই ভারতে ৫জি সার্ভিস চালু করতে পারে এয়ারটেল সংস্থাও। এই পরিস্থিতিতে হয়তো অনেকেই ৫জি ফোন কেনার পরিকল্পনা করছেন। তবে সাধারণ ভাবে একটা ধারণা রয়েছে যে ৫জি ফোন মানেই অতিরিক্ত দাম। কিন্তু ভারতে ২০ হাজার টাকার কমে বেশ কয়েকটি ৫জি ফোন পাওয়া যাচ্ছে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।

পোকো এক্স৪ প্রো ৫জি- পোকোর এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এখানে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডট ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ক্যামেরা, ৬৭ ওয়াটের টার্বো চার্জিং টেকনোলজি, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।

আইকিউওও জেড৬ ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোনের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনেও রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি।

রেডমি নোট ১১টি- শাওমির এই ৫জি ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট।

রিয়েলমি ৯- রিয়েলমির এই ৫জি ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।

আরও পড়ুন- ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দাম কত, কী কী অফার রয়েছে?

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget