এক্সপ্লোর

Infinix Note 12 Pro: ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দাম কত, কী কী অফার রয়েছে?

Infinix Mobile: ইনফিনিক্সের নতুন ৪জি ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। এই ফোন কেনা যাচ্ছে ফ্লিপকার্ট থেকে।

Infinix Mobile: ইনফিনিক্স নোট ১২ প্রো (Infinix Note 12 Pro) ভারতে লঞ্চ হয়েছিল গত সপ্তাহে। এবার এই ৪জি ফোনের (4G Phone) বিক্রি শুরু হয়েছে দেশে। ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে কেনা যাবে এই ফোন। ইনফিনিক্সের (Infinix Mobile) এই নতুন ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি জি৯৯ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর রয়েছে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের দাম, অফার এবং উপলব্ধতা

একটিই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ১২ প্রো। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Alpine White, Tuscany Blue, Volcanic Gray- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ৪জি ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে এই ফোন কেনা হয় তাহলে ফ্লিপকার্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারে ফোন কেনার সুযোগ। সেক্ষেত্রে ১৬,২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং XOS 10.6- এর সাহায্যে।
  • ইনফিনিক্সের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি জি৯৯ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
  • ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইনের মধ্যে সেট করা রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম। এই ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার যেখানে DTS surround sound- এর সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন- ভারতে আসছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget