এক্সপ্লোর

Truecaller Stops Call Recording: গুগলের নয়া নীতির জের, অ্যাপে আর মিলবে না এই সুবিধা

Ban On Call Recording:এখনও পর্যন্ত অ্যাপ সংস্থার তরফে যা জানানো হয়েছে তাতে জানা গিয়েছে, বিশ্ব জুড়েই তাদের অ্যাপে কল রেকর্ডিং ফিচার বন্ধ করতে চলেছে।


নয়াদিল্লি: তথ্য সুরক্ষার (Data Security) প্রশ্নে আরও একধাপ এগোল গুগল (Google)। কল রেকর্ডিং (Call Recording)বন্ধ করতে কড়া পদক্ষেপ। ফোন কল রেকর্ড করতে পারে এমন অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরাতে  চলেছে গুগল। আর সেই কারণেই জনপ্রিয় একটি অ্যাপ তাদের ফিচার থেকে বাদ দিতে চলেছে কল রেকর্ডিংয়ের সুবিধা। 

বন্ধ হবে সুবিধা: 
Truecaller- ভারতে প্রচলিত অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। অচেনা নম্বরের খোঁজ থেকে আরও নানা সুবিধা পাওয়া যায় এই অ্যাপে। গুগল প্লে-স্টোরেই (Play Store) মেলে এই অ্যাপ। এই অ্যাপেই এখনও রয়েছে কল রেকর্ডিংয়ের সুবিধা। এই সুবিধার জন্যই এই অ্যাপ ব্যবহার করেন অনেকে। ভারতে Truecaller-এর এত চাহিদার পিছনে কল রেকর্ডিং ফিচার অন্যতম প্রধান কারণ বলেই মনে করা হয়। কিন্তু এত জনপ্রিয় ফিচারই আর পাওয়া যাবে না এই অ্যাপে। এখনও পর্যন্ত অ্যাপ সংস্থার তরফে যা জানানো হয়েছে তাতে জানা গিয়েছে, বিশ্ব জুড়েই তাদের অ্যাপে কল রেকর্ডিং ফিচার বন্ধ করতে চলেছে truecaller. 
সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে উপভোক্তাদের (User) দাবি মেনেই অ্যাপে কল রেকর্ডিং (Call Recording) ফিচার ঢোকানো হয়েছিল। সমস্ত অ্যান্ডয়েড স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমে ফোন কল রেকর্ড করা যেত। বিনামূল্যে এবং টাকা দিয়ে দুভাবেই এই অ্যাপ ব্যবহার করা যায়। টাকা দিয়ে ব্যবহার করলে বেশ কিছু বেশি সুবিধা পাওয়া যায়। যদিও কল রেকর্ডিংয়ের সুবিধা বিনামূল্য়েই পাওয়া যেত। কিন্তু গুগলের নতুন নীতির জন্য Truecaller অ্যাপ থেকে এই সুবিধা সরিয়ে দিচ্ছে।

কোন নিয়মে এই পদক্ষেপ?
উপভোক্তাদের সুরক্ষার জন্যই এই নিয়ম। ১১ মে-এর পর থেকে গুগল প্লে স্টোরে থার্ড পার্টি (Third Party) কল রেকর্ডিং অ্যাপ পাওয়া যাবে না। ফলে একমাত্র স্মার্টফোনে (smartphone) ইন-বিল্ড (In Build) রেকর্ডিং অ্যাপ থাকলে তবেই কাজ করা যাবে। বেশ কয়েকবছর আগে থেকেই কল রেকর্ডিং অ্যাপ নিয়ে করা পদক্ষেপের কথা বলে আসছে গুগল। প্রাইভেসি ও নিরাপত্তার খাতিরেই এই নিয়ম। Accessibility API-এর সাহায্যে কল রেকর্ডিং ফিচারের সুবিধা দেয় অ্যাপগুলি। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই অপরাধমূলক কাজ করে থাকে। তা রুখতেই গুগল এই পদক্ষেপ নিতে চলেছে।

আরও পড়ুন: ভারতে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করল রিয়েলমি, দাম কত জানেন ?

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget