এক্সপ্লোর

Twitter Blue: ট্যুইটারে ব্লু টিক কিনছে তালিবানরা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Twitter Blue Subscription: শোনা যাচ্ছে, ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন কিনছে তালিবান! বিবিসি'র রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

Twitter Blue: ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছিলেন যে ব্লু টিক (Twitter Blue Tick) সাবস্ক্রিপশন চালু হবে। সেই ফিচার চালুও হয়ে গিয়েছে। ইউজাররা তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করার জন্য ব্লু টিক কিনতে পারবেন টাকা দিয়ে। এই ফিচার চালু হওয়ার আগেই টেক বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করেছিলেন যে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এমনকি ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েও প্রাথমিক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তখন বিভিন সূত্রে জানা গিয়েছিল যে অনেক অবাঞ্ছিত, ভুয়ো ইউজারও ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়ার আশায় ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে চাইছে। ট্যুইটারের ইউজারদের নিরাপত্তা নষ্ট হতে পারে ভেবে সেই সময় সাময়িক ভাবে বন্ধ হলেও পরে ফের চালু হয় এই ব্লু টিক সাবস্ক্রিপশন পদ্ধতি। তবে এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। 

শোনা যাচ্ছে, ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন কিনছে তালিবান! বিবিসি'র রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্টে বলা হয়েছে তালিবান সংগঠনের অন্তত দু'জন আধিকারিক এবং চারজন প্রত্যক্ষ্য সমর্থকের ট্যুইটার অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্লু টিক মার্ক দেখা গিয়েছে। তবে এখন আর এইসব অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাচ্ছে না। কবে এই ব্লু টিক সরানো হল, কীভাবেই বা ওইসব অ্যাকাউন্টে ব্লু টিক যুক্ত হল সেই প্রসঙ্গে কিছুই জানা যায়নি। এমনকি ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্কও এই প্রসঙ্গে কোনও মন্তব্য পেশ করেননি। 

আগে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত এবং তার ভিত্তিতে নিজেদের বিভিন্ন তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমেই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক প্রদান করা হবে। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তন হয়েছে এই ব্লু টিকের নিয়ম। এবার থেকে যেকোনও ইউজার টাকা দিয়ে ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এই পরিষেবা পেতে চাইলে নতুন ট্যুইটার ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন। ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক সুবিধা পাবেন ইউজাররা। বিজ্ঞাপনের সংখ্যা অনেকটাই কমে যাবে। ট্যুইটারের দাবি প্রায় অর্ধেক হয়ে যাবে। এর পাশাপাশি নতুন এই সাবস্ক্রিপশন কিনলে ট্যুইটারিয়ানরা বড় সাইজের ফাইল বা অডিও আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আগের তুলনায় অনেক ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা, এমনই দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এছাড়াও ইউজাররা তাঁদের কনটেন্টের গুণমানের উপর প্রায়োরিটি র‍্যাঙ্কিং পাবেন। এই সুবিধা পাওয়া যাবে ট্যুইটের কমেন্ট, রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রেও।

আরও পড়ূন- হোয়াটসঅ্যাপে স্টেটাসে ভয়েস নোট! দ্রুত নতুন ফিচার লঞ্চ করবে মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget