এক্সপ্লোর

Twitter Blue Subscription: ট্যুইটারে ব্লু টিক পেতে হলে প্রয়োজন ফোন নম্বর ভেরিফিকেশন, জেনে নিন বিশদে

Twitter Blue: বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন।

Twitter Blue Subscription: ট্যুইটারের ব্লু (Twitter Blue) সাবস্ক্রিপশন চালু হয়ে গিয়েছে। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্লু চেক মার্ক (Twitter Blue Checkmark) পাওয়ার জন্য ফোন নম্বর এবং তার ভেরিফিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ ফোন নম্বরের মাধ্যমেই ইউজারের ভেরিফিকেশন হবে। মূলত ট্যুইটার আকাউন্ট সংক্রান্ত প্রতারণা বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্যুইটারের তরফে জানানো হয়েছে ব্লু সাবস্ক্রাইবাররা ভেরিফায়েড ফোন নম্বর থাকলে একটি ব্লু চেকমার্ক পাবেন। তবে ট্যুইটার অ্যাকাউন্টে এই ব্লু টিক পাওয়া যাবে কর্তৃপক্ষের অনুমোদনের পরে। ইউজারদের ব্লু টিক দেওয়ার আগে তাঁদের অ্যাকাউন্টের রিভিউ করা হবে। বলা ভাল ইউজাররা ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু সাবস্ক্রিপশন অ্যাপ্লাই করার আগেই এই রিভিউ হবে। 

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে। অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে। 

আমেরিকার ক্ষেত্রে ট্যুইটার ব্যবহাকারীদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েডে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের জন্য ব্লু সাবস্ক্রিপশনের প্রতি মাসে খরচ ৮ ডলার। অন্যদিকে আইওএস ইউজারদের ক্ষেত্রে মাসে ১১ ডলার দিতে হবে ব্লু সাবস্ক্রিপশন পাওয়া জন্য। এতদিন যাঁদের ট্যুইটারে ব্লু টিক অ্যাকাউন্ট ছিল, তাঁদেরকেও এই ভেরিফিকেশন ব্যাজ বজায় রাখার জন্য একই পরিমাণ খরচ করতে হবে। নাহলে অ্যাকাউন্টের ব্লু টিক বন্ধ হয়ে যাবে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপরেই সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। এরপর ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু চালু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। দ্বিতীয়বার ঠিক হয় ২ ডিসেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু সেটাও পিছিয়ে যায়। এবার শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। প্রসঙ্গত উল্লেখ্য টুইটারের এই ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউজাররা একাধিক সুবিধা পাবেন জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। 

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget