এক্সপ্লোর

UPI Lite launch: অফলাইনে করা যাবে লেনদেন ! আসছে ইউপিআই লাইট

UPI Lite: অফলাইন মোডে অপেক্ষাকৃত কম মূল্যের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে লাইট। অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছে NPCI। যদিও কবে UPI Lite বাজারে আসছে তা নিয়ে খোলসা করেনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন।

UPI Lite Update: দেশে ডিজিটাল লেনদেনের অফলাইন 'রাস্তা চওড়া করতে' শীঘ্রই আসতে চলেছে UPI Lite। মূলত, ডিজিটাল লেনদেনে গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া' (NPCI)। UPI-এর আকাশছোঁয়া জনপ্রিয়তার পরই এই ঘোষণা করেছে NPCI।   

NPCI UPI Lite launch: শোনা যাচ্ছে, অফলাইন মোডে অপেক্ষাকৃত কম মূল্যের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে লাইট। অন্তত সেরকমই ইঙ্গিত দিয়েছে NPCI। যদিও কবে UPI Lite বাজারে আসছে তা নিয়ে খোলসা করেনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, প্রাথমিক পর্যায়ে এটি "অফলাইনের কাছাকাছি" মোডের লেনদেনগুলি সম্পাদন করবে। প্রথমে UPI Lite-কে একটি পাইলট প্রোগ্রাম হিসাবে কয়েকটি অ্যাপ প্রদানকারী সংস্থা ছাড়াও ব্যাঙ্কের সঙ্গে চালু করা হবে। রিপোর্ট বলছে, MobiKwik বা Paytm-এর মতো কাজ করবে এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস।

UPI Lite Update: রিপোর্ট বলছে, ইউপিআই লাইট ইন্টারনেট অ্যাক্সেস ছাড়াই লেনদেন করতে চাইছে। সেই ক্ষেত্রে দেশের টায়ার 4 ও টায়ার 5 শহরে প্রবেশ করতে চাইছে এই সিস্টেম। NPCI-এর মতে, ভারতে খুচরো লেনদেনের মোট পরিমাণের কমপক্ষে 75 শতাংশই হল 100 টাকার কম। যেখানে মোট UPI লেনদেনের 50 শতাংশই হল 200 টাকা নিচে। সেই কারণে UPI Lite এর মাধ্যমে 200 টাকা পর্যন্ত অফলাইন লেনদেনের অনুমতি দেবে NPCI। অন্তত সেরকমই বলছে রিপোর্ট।

এর আগে ফোনের USSD কোড দিয়ে অফলাইন মোডে UPI ব্যবহারের সুযোগ দিয়েছে NPCI। এই কাজ করতে আলাদা করে স্মার্ট ফোনের প্রয়োজন হবে না। মডেল নির্বিশেষে সব মোবাইল গ্রাহকদের জন্যই *99# পরিষেবা চালু করা হয়েছে। স্মার্টফানে ছাড়াও ফিচার ফোনের গ্রাহকরাও করতে পারবেন এই কাজ। কেবল UPI পেমেন্ট করার জন্য ফোন নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রাখতে হবে।

UPI Payment: এই পদ্ধতিতে টাকা পাঠাতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অফলাইন UPI আবশ্যক নয়। যারা PhonePe, Google Pay ইত্যাদির মতো UPI অ্যাপ ব্যবহার করেন , তারাও এই সুবিধা পাবেন। ফিচার ফোন ব্যবহারকারীরা UPI ব্যবহার করতে *99# USSD কোড পেতে পারেন। ইন্টারনেট সমস্যার মুখোমুখি হলেই ব্যবহার করা যাবে এই ফিচার।


How To Make UPI Payments Without Internet

প্রথমে আপনার ফোনের কিপ্যাড থেকে *99# টাইপ করে একটি কল করুন।

এখন আপনার সামনে অনেক অপশন দেখাবে। প্রথম অপশনে "Send Money"তারপর ডায়াল করুন 1।

এই পর্যায়ে সিস্টেম আপনাকে জিজ্ঞাসা করবে, কোথায় ও কীভাবে অর্থ পাঠাতে চান আপনি। যেমন মোবাইল নম্বর, UPI আইডি, IFSC কোড বা ইতিমধ্যে সংরক্ষিত কোনও সুবিধাভোগীর বিষয়ে।

এবার এই বিকল্পগুলির যেকোনও একটি নির্বাচন করে বিশদে সব পূরণ করুন। এখানে টাকার অঙ্ক লিখুন ও পাঠান।

এই পর্বে রিমার্ক লিখতে হবে আপনাকে।

এখন আপনাকে UPI পিন জিজ্ঞাসা করা হবে। এবার তা লিখে সেন্ড অপশনে ক্লিক করুন। দেখবেন পেমেন্ট হয়ে গেছে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget