এক্সপ্লোর

UPI Payment Failure: ইউপিআই পেমেন্টে সমস্যা? মেনে চলুন এই নিয়মগুলি, সমাধান হবে সমস্যার

UPI Transaction: ইউপিআই আইডি'র সঙ্গে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখুন। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হলে ব্যবহার করুন অন্যটি।

UPI Payment Failure: আমাদের প্রতিদিনের জীবনে ইউপিআই বা Unified Payments Interface আজকাল সর্বক্ষণের সঙ্গী। কেনাকাটা করা হোক বা রেস্তোরাঁর বিল মেটানো, অনলাইন এবং অফলাইন সবেতেই ইউপিআইয়ের (UPI) ব্যবহার রয়েছে। আজকাল নিত্য যাতায়াতের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন ইউপিআই। ফুচকার দোকান হোক, পাড়ার মুদির দোকান হোক, কিংবা অটোর ভাড়া বা ক্যাবের ভাড়া সবই আপনি ইউপিআই-এর সাহায্য নিতে পারেন। নগদ টাকার পরিবর্তে কিউআর কোড স্ক্যান করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের সাহায্যে। কিন্তু অনেকসময়েই ইউপিআই পেমেন্ট আটকে যায় বা সমস্যা করে। অর্থাৎ পিন অ্যাপ্লাই করার পরেও টাকা পেমেন্ট হতে চায় না।

এক্ষেত্রে আপনার কী কী করণীয় একনজরে দেখে নিন

ইউপিআই আইডি'র সঙ্গে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখুন। তাহলে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্যা হলে বা সার্ভার ডাউন থাকলে আপনি অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পেমেন্ট করতে পারবেন। 

যাঁকে টাকা পাঠাচ্ছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ভালভাবে দেখে নিন টাকা পাঠানোর আগে। এইসব তথ্য ভুল থাকলে পেমেন্ট ফেল হতে পারে অর্থাৎ টাকা যাবে না। তাই সতর্ক থাকা প্রয়োজন। এমনকি যাঁকে টাকা পাঠাতে চাইছেন তাঁর বদলে অন্য কারও কাছেও টাকা চলে যেতে পারে। 

ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর সময় সঠিক পিন নম্বর দেওয়া প্রয়োজন। ইউপিআই পিন ভুলে গেলে Forget UPI PIN অপশনের মাধ্যমে পিন নম্বর রিসেট করে নিতে পারবেন। নিরাপদে কোথাও লিখেও রাখতে পারেন পিন নম্বর। তবে খেয়াল রাখুন তা যেন কেউ টের না পায়। অর্থাৎ নিরাপদে এবং সুরক্ষিত যেন থাকে। অন্য কারও হাতে আপনার ইউপিআই পিন পৌঁছে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আর নিরাপদে থাকবে না।

ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন ঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। ইন্টারনেট কানেকশন দুর্বল থাকলে যেখানে পেমেন্ট করছেন সেখানে হটস্পট বা ওয়াই ফাই সাপোর্ট চেয়ে নিতে পারেন। এছাড়াও ফোন অফ-অন করে এবং এয়ারপ্লেন মোড অফ-অনের মাধ্যমেও ইন্টারনেট কানেকশন সঠিক ভাবে বজায় রাখতে পারেন। 

ব্যবহার করতে পারেন ইউপিআই লাইট সার্ভিস। এর মাধ্যমে একদিনে সর্বোচ্চ ৪০০০ টাকা পাঠাতে পারবেন (২০০০ টাকা করে দু'বার)। এছাড়াও ইন্সট্যান্ট পেমেন্ট শুরু করা যাবে ২০০ টাকার মাধ্যমে। ইউপিআই লাইটের মাধ্যমে পেমেন্ট করলে ইউপিআই পিন বা ব্যাঙ্ক সার্ভারের উপর নির্ভর করতে হবে না। পেটিএম এবং ফোনপে- এর মধ্যে যুক্ত রয়েছে ইউপিআই লাইট সার্ভিস। অন্যান্য পেমেন্ট অ্যাপের সঙ্গেও এই সার্ভিস দ্রুত যুক্ত হবে। মূলত নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের সমস্যা হলেই ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে ইউপিআই লাইট পরিষেবা কার্যকরী। এছাড়াও ইউপিআইয়ের মাধ্যমে প্রতিদিন কতটা টাকা পাঠাতে পারবেন এবং সেই সীমা অতিক্রম করে গিয়েছেন কিনা সেটাও ইউজারদের দেখে নেওয়া উচিত। 

আরও পড়ুন- আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget