এক্সপ্লোর

Vivo T1x: ভিভো টি১এক্স ভারতে কবে লঞ্চ হবে? দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি সিরিজের ফোন ভিভো টি১এক্স। এই ফোনে ৪জি ও ৫জি, দুটো ভ্যারিয়েন্টই লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Vivo Smartphone: ভিভো টি সিরিজের (Vivo T Series) নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হবে ভিভোটি১এক্স (Vivo T1x)। সম্প্রতি চিনের সংস্থা ভিভো (Vivo) এমনটাই ঘোষণা করেছে। জানা গিয়েছে, ভিভো টি১এক্স ফোনের ৪জি এবং ৫জি (4G and 5G), দুটো ভ্যারিয়েন্টই লঞ্চ হবে ভারতে। ভিভো সংস্থা তাদের ভারতীয় ট্যুইটার হ্যান্ডেলে (Vivo India Twitter) এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। অনুমান করা হচ্ছে, ভিভো টি১এক্স ফোনের ৫জি মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেট আপ এবং ৫০ মেগাপিক্সেলের (50 MP) প্রাইমারি সেনসর থাকতে পারে।

আগামী ২০ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে ভিভো টি১এক্স ফোন। কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভিভো টি১এক্স ফোন লঞ্চের জন্য আলাদা করে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে যে ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

ভারতে ভিভো টি১এক্স ফোনের দাম কত হতে পারে?

ভারতে ভিভো টি সিরিজের আসন্ন ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি এখনও। তবে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট মালয়েশিয়ায় এবং ৫জি মডেল চিনে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, ভিভো টি১এক্স ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম আগের মডেলগুলোর মতোই হবে।

ভিভো টি১এক্স ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনের ৫জি মডেলে থাকতে পারে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
  • ভিভো টি১এক্স ফোনের ৫জি ভ্যারিয়েন্টে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম।
  • এই ফোনের ৫জি মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর থাকতে পারে। এছাড়াও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
  • ভিভো টি১এক্স ফোনের ৪জি মডেলে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- অটো ডেটা সুইচিং, র‍্যাম প্লাস- একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজ

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget