এক্সপ্লোর

Vivo Phones: ভিভো টি৪ আলট্রা ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকবে এই ফোনে?

Vivo T4 Ultra 5G: ওভাল শেপের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণায় এই ক্যামেরা মডিউল সেট করা থাকবে।

Vivo Phones: ভিভো টি৪ আলট্রা ফোন (Vivo T4 Ultra 5G) ভারতে লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল তার দিনক্ষণ। ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে চলেছ আগামী ১১ জুন, দুপুর ১২টায়। দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন অনলাইনে কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইন রিটেল স্টোর থেকে। এর আগে ভিভো টি৪ ৫জি এবং ভিভো টি৪এক্স ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে ভিভো টি৪ আলট্রা মডেল। কালো রঙেই এই ফোন লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে থাকবে মার্বেল প্যাটার্নের সাদা এবং খয়েরি ফিনিশ। 

ক্যামেরা মডিউলের ডিজাইন 

ওভাল শেপের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণায় এই ক্যামেরা মডিউল সেট করা থাকবে। এই ওভাল শেপের ক্যামেরা ইউনিটের মধ্যে একটি গোলাকার স্লট থাকবে। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। তৃতীয় একটি ক্যামেরা সেনসরও থাকতে চলেছে এই ফোনে। সেটি টেলিফটো শুটার বলে অনুমান করা হচ্ছে। ওই গোলাকার প্যাটার্নের নীচে থাকবে এই টেলিফটো ক্যামেরা সেনসর। এরও নীচে থাকবে একটি রিং শেপের এলইডি ফ্ল্যাশ ইউনিট। 

ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনের একটি টিজার ইতিমধ্যেই এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে। ১০এক্স টেলিফটো ম্যাক্রো জুম সাপোর্ট থাকতে চলেছে ভিভোর এই ফোনে। এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি সংস্থা। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ১০০এক্স ডিজিটাল জুম সাপোর্ট থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে। 1.5K রেজোলিউশন যুক্ত quad-curved ডিসপ্লে থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ফোনে। আগে শোনা গিয়েছিল, ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে ভিভোর এই ফোনে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার থাকতে পারে এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ সিরিজের চিপসেট থাকতে পারে এই ফোনে। ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো টি৪ সিরিজের আলট্রা মডেল। 

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'এক্স' সিরিজের একটি ফোন। খুব তাড়াতাড়িই এই ফোন দেশে লঞ্চ হবে বলে অনুমান। ভিভো এক্স২০০ এফই মডেল লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান, ভিভোর এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো এস৩ প্রো মিনি ফোন। শোনা যাচ্ছে, এরই রিব্র্যান্ডেড হতে চলেছে ভিভো এক্স২০০ এফই ফোন। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget