এক্সপ্লোর

Vivo Phones: ভিভোর নতুন ফোন দেশে লঞ্চ হতে বেশি দেরি নেই, থাকতে পারে শক্তিশালী ব্যাটারি

Vivo T4x 5G: অনুমান করা হচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোন হয়তো এবছর মার্চ মাসে দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় জানা যায়নি। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ১৫ হাজার টাকার মধ্যেই দাম হবে এই ফোনের।

Vivo Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো। নির্দিষ্ট দিন জানা না গেলেও আভাস পাওয়া গিয়েছে যে ভিভোর নতুন ফোন আসতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন ফোনের নাম। এবার ভিভো টি৪এক্স ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের সম্ভাব্য ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। সম্ভাব্য দাম, ফোনের সম্ভাব্য রং, ডিজাইন- এগুলি সম্পর্কেও ধারণা করা যাচ্ছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসতে চলেছে তারই সাকসেসর মডেল। 

অনুমান করা হচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোন হয়তো এবছর মার্চ মাসে দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় জানা যায়নি। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ১৫ হাজার টাকার মধ্যেই দাম হবে ভিভো টি৪এক্স ৫জি ফোনের। শোনা যাচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোনে একটি ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যটারি থাকতে পারে। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। Pronto Purple এবং Marine Blue- এই দুই রঙে ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে, ভিভোর এই ফোনে থাকতে পারে ডায়নামিক লাইট ফিচার। ফোনে বিভিন্ন নোটিফিকেশন এলে এই লাইট জ্বলে উঠবে। 

একাধিক এআই ফিচার নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর আরও একটি ফোন 

ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এস২০ ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অতএব এই দুই ফোনের ফিচার এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। ভারতে ভিভো ভ৫০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিভো সংস্থা। ভারতে ভিভো ভি৫০ ফোন লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স সংস্থা থেকেই কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোরে। অফিশিয়াল টিজারে দেখা গিয়েছে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রোজ রেড, স্টারি ব্লু এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget