এক্সপ্লোর

Vivo V25 Pro: ভিভোর নতুন ৫জি ফোনে রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, দেখুন অন্যান্য ফিচার ও দাম

Vivo 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ৫জি ফোন। দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন ও দাম।

Vivo V25 Pro: ভিভো ভি২৫ প্রো (Vivo V25 Pro) লঞ্চ হল ভারতে। ভিভো ভি২৫ সিরিজের (Vivo V25 Series) এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। ভিভোর এই স্মার্টফোনে (Vivo 5G Smartphone) রয়েছে ৫জি নেটওয়ার্কের সাপোর্ট। Funtouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে ভিভো ভি২৫ প্রো ফোন। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ সিরিজের এই ৫জি ফোন। এখানে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও জানা গিয়েছে, ডিসপ্লের উপর রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এর পাশাপাশি ভিভো ভি২৫ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভারতে ভিভো ভি২৫ প্রো ফোনের দাম, অফার এবং উপলব্ধতা

ভারতে দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে ভিভোর অনলাইন স্টোর থেকে। শোনা গিয়েছে, Pure Black এবং Sailing Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনে এই ফোন কিনলে ৩৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি অতিরিক্ত এক্সচেঞ্জ অফার হিসেবে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।

ভিভো ভি২৫ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ব্লুটুথ ভি৫.২, জিপিএস, টাইপ- সি ইউএসবি পোর্ট, ওয়াই ফাই সাপোর্ট রয়েছে ভিভো ভি২৫ প্রো ফোনে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • ভিভো ভি২৫ প্রো ফোনে একটি ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৯০ গ্রাম। এই ফোনের পিছনের অংশে রয়েছে কালার চেঞ্জিং রেয়ার গ্লাস প্যানেল।

আরও পড়ুন- সাবধান ! এই অ্যাপে ঘটেছে বড় সাইবার হামলা, হ্যাকারের কাছে ব্যবহারকারীদের ফোন নম্বর

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget