এক্সপ্লোর

Cyber Attack: সাবধান ! এই অ্যাপে ঘটেছে বড় সাইবার হামলা, হ্যাকারের কাছে ব্যবহারকারীদের ফোন নম্বর

Signal Cyber Attack: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পর এবার বড় হ্যাকার হানা সিগন্যাল অ্যাপে। সবথেকে বড় বিষয়, এই হ্যাকার হানায় প্রায় ১৯০০ ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে

Signal Cyber Attack: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পর এবার বড় হ্যাকার হানা সিগন্যাল অ্যাপে। সম্প্রতি নিজেই সেই খবর নিশ্চিত করেছে অ্যাপ কর্তৃপক্ষ। সবথেকে বড় বিষয়, এই হ্যাকার হানায় প্রায় ১৯০০ ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত, Twilio কোম্পানির ওপর এই সাইবার হানা হয়েছে। এই কোম্পানি সিগন্যালের ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের কাজ করে। যেখান থেকে ফাঁস হয়েছে ডেটা।

Cyber Attack: যাচাইয়ের জন্য ব্যবহৃত কোড হ্যাকারদের কাছে পৌঁছেছে

সম্প্রতি সিগনালের ওপর এই সাইবার হানার রিপোর্ট সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলি হ্যাকারের কাছে চলে গেছে। যদিও সিগন্যাল তার ব্লগে দাবি করেছে, হ্যাকারের কাছে মেসেজ হিস্ট্রি, প্রোফাইল ডেটা, যোগাযোগের তালিকায় কোনও অ্যাক্সেস নেই। রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।

Signal Cyber Attack: সিগন্যাল এই হ্যাকিং সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে
ইতিমধ্যেই হ্যাকার হানার বিষয়ে বিবৃতি জারি করেছএ সিগনাল। কোম্পানি জানিয়েছে, অন্য যেকোনও ডিভাইস থেকে কোডের মাধ্যমে কারও অ্যাকাউন্টে লগইন করতে পারে। চলতি মাসের শুরুতে হ্যাকিং সম্পর্কে তথ্য পাওয়ার পরে Twilio জানিয়েছিল, কোম্পানি হ্যাকিং তদন্তে সিগন্যালকে সাহায্য করছে। টুইলিও সঙ্গে কাজের সূত্রে গাঁটছড়া রয়েছে ফোর্ড মোটর, মারকাডো লিব্রে ও এইচএসবিসি-র মতো ২,৫৬,০০০ ব্যবসায়িক কোম্পানির নাম। তাই এদের ডেটা হ্যাক হলে তোলপাড় শুরু হবে বিশ্ববাজারে।

Cyber Attack: চিনেও বড় সাইবার হামলা

সম্প্রতি চিনে একটি বড় সাইবার হামলা হয়েছে। যেখানে ৪৮.৪ মিলিয়ন করোনা রোগীর তথ্য ফাঁস হয়েছে। এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত হ্যাকারের ব্যবহারকারীর নাম ছিল XJP।  সে হ্যাকার ফোরামে হ্যাক করা ডেটা ৪০০০ মার্কিন ডলার (প্রায় ৩,২০,০০০ টাকা) বিক্রি করেছে।

Malware Apps: তবে এই প্রথমবার নয়। কদিন আগেই ম্যালওয়্যারের খপ্পরে পড়েছে গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে।

Virus Attack: অজান্তেই চলে যাবে আপনার টাকা 
সম্প্রতি নতুন এই ম্যালওয়্যারের বিষয়টি সামনে এনেছেন একজন সুরক্ষা বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, এই ধরনের ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে তৈরি হচ্ছে সমস্যা। এই অ্যাপগুলি আপনার অনুমতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইবার করে দিচ্ছে। এই ম্যালওয়ারের নাম Autolycos। আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন। তবে এখন এই আটটি অ্যাপকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

Malware Apps: আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে ম্যালওয়্যার

সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, "অটোলাইকোস নামের নতুন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। যা গুগল অ্যাপ স্টোরের প্রায় আটটি অ্যাপে পাওয়া গিয়েছে। অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে। এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে। অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে।" যা এককথায় এই ধরনের অ্যাপ ব্যবহারকারীর মারাত্মক ক্ষতি করে।

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget