এক্সপ্লোর

Vivo V27 Series: ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা কবে? চমক থাকতে পারে ফোনের প্রসেসরে

Vivo Smartphones: ভিভো ভি২৭ সিরিজে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Vivo V27 Series: ভিভো সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে ভি২৭ সিরিজ (Vivo V27 Series)। যদিও ভিভো সংস্থা এখনও এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, সম্ভবত আগামী মাসে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ। ভিভো ভি২৭ সিরিজে দুটো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই মডেল। এর মধ্যে ভিভো ভি২৭ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশ থেকে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন মার্চ মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা বা বেস মডেল ভিভো ভি২৭ ৫জি- তে থাকতে পারে একটি মিডিয়াটেক ৭২০০ প্রসেসর। এখনও এই প্রসেসরের কথা ঘোষণা করেনি মিডিয়াটেক সংস্থা। অনুমান আগামী দিনে এই প্রসেসরের কথা ঘোষণা করবে সংস্থা। এছাড়াও ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে নতুন মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও নিও ৭ ৫জি ফোনের সঙ্গে এই প্রসেসর ভারতে লঞ্চ হতে পারে। ভিভো ভি২৭ সিরিজের ফোনদুটি দুটো রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কালো এবং কালার চেঞ্জিং ব্লু ভ্যারিয়েন্টে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এই দুই ফোন দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। বেস মডেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। আর একটি ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোন ফ্লিপকার্ট এবং ভিভো ই-স্টোর ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে। 

Xiaomi 13 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির (Xiaomi Smartphone) নতুন স্মার্টফোন। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ভারতে লঞ্চ হতে পারে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো চতুর্থ ফোন হতে চলেছে যেখানে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকতে চলেছে। এর আগে আইকিউওও ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১ ৫জি ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। শাওমি ১৩ প্রো ফোনের দাম কত হতে পারে তা এখনও জানায়নি শাওমি কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- ৭ হাজার টাকারও কমে ভারতে হাজির মোটোরোলার নতুন স্মার্টফোন, কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget