এক্সপ্লোর

Vivo V30 Series: ভারতে আসছে ভিভো ভি৩০ সিরিজ, কবে লঞ্চ? কোন কোন ফোন লঞ্চ হবে?

Vivo Smartphones: ভিভো ভি৩০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত ক্যামেরা সেনসরও থাকবে।

Vivo V30 Series: ভিভো ভি৩০ সিরিজ (Vivo V30 Series) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে একথা আগেই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ৭ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে ভিভো ভি৩০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro)- এই দুই ফোন লঞ্চ হবে। ফ্লিপকার্টে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি মাইক্রোসাইট। অর্থাৎ ভারতে লঞ্চের পর ভিভো ভি৩০ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আন্দামান ব্লু, পিকক গ্রিন এবং ক্লাসিক ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হবে ভিভো ভি৩০ সিরিজের ফোনগুলি। ভিভো ভি৩০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত ক্যামেরা সেনসরও থাকবে। এছাড়াও এই ফোনে ভিভো সংস্থার নিজস্ব Aura Light ফিচার থাকবে যা একটি চৌকো আকৃতির এলইডি ফ্ল্যাশ ইউনিট। এটিও ফোনের ব্যাক প্যানেলেই থাকবে। Zeiss ব্র্যান্ডের ক্যামেরা থাকতে চলেছে ভিভো ভি৩০ সিরিজের ফোনে। 

ভিভো ভি৩০ প্রো ফোন আসলে ভিভো এস১৮ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ভিভো ভি৩০ প্রো ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এটি একটি Sony IMX920 সেনসর হতে চলেছে। এছাড়াও একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX816 পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে আরও একটি ক্যামেরা সেনসর থাকবে এই ফোনে যেখানে যুক্ত থাকবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও ভিভো ভি৩০ সিরিজের এই প্রো মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকবে যেমনটা রয়েছে ভিভো এস১৮ প্রো ফোনে। ভিভো ভ৩০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড FuntouchOS 14 অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে চলেছে। 

ভিভো ভি৩০ সিরিজের প্রো মডেলে একটি ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি AMOLED স্ক্রিন হতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি থাকতে পারে। আর তার সঙ্গে থাকতে পারে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন IP54 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ভিভো ভি৩০ প্রো সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- আইকিউওও জেড৯ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? রইল সম্ভাব্য ফিচার

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget