এক্সপ্লোর

Vivo X100 Series: চিনের পর গ্লোবাল মার্কেটে আসছে ভিভো এক্স১০০ সিরিজ, ভারতে কবে লঞ্চ হতে পারে?

Vivo Smartphones: চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ সিরিজে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

Vivo X100 Series: ভিভোর (Vivo) নতুন স্মার্টফোন (Smartphones) সিরিজ লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series) লঞ্চ হয়েছে। এবার এই স্মার্টফোন সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর ভিভো এক্স১০০ সিরিজের ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। আগামী ১৪ ডিসেম্বর ভিভো ১০০এক্স সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান হয়তো সেই দিনই ভারতের বাজারেও লঞ্চ করতে পারে ভিভো ১০০এক্স সিরিজ। তবে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি এখনও। ভিভো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। 

ভিভো এক্স১০ সিরিজে রয়েছে ভিভো এক্স ১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোন

চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ সিরিজে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। তবে আলাদা আলাদা প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরা রয়েছে। Zeiss সংস্থার ক্যামেরা সেনসর রয়েছে এই স্মার্টফোন সিরিজে। এর আগেও ভিভো 'এক্স' সিরিজের ফোনে এই ধরনের ক্যামেরা ছিল। চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স ১০০ ফোনে ১২০ ওয়াটের এবং ভিভো এক্স১০০ ফোনে ১০০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 

ভিভো এক্স১০০ এবং ভিভো ১০০এক্স প্রো- চিনে লঞ্চ হওয়া এই দুই ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন

এই দুই ফোন পরিচালিত হয় Android 14-based OriginOS 4- এর সাহায্যে। ৬.৭৮ ইঞ্চির AMOLED 8T LTPO কার্ভড ডিসপ্লে রয়েছে এই দুই ফোনে যাদের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। দুটো ফোনেই রয়েছে ৪এনএম মিডিয়াটেক ডিমেনসিটী ৯৩০০ চিপসেট। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে।  ভিভো এক্স১০০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX920 VCS বায়োনিক মেন সেনসর। এর সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। দুটো ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 

এই দুই ফোনেই রয়েছে ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ভিভো এক্স১০০ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ভিভো এক্স১০০ প্রো ফোনের ৫৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ভিভো এক্স ১০০ সিরিজের এই দুই মডেল ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget