এক্সপ্লোর

Vivo X90 Pro: উৎসবের মরশুমে ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার দাম কমেও মহার্ঘ এই ফোন

Vivo Smartphone: ভিভো এক্স৯০ প্রো ফোনের রয়েছে একটি AMOLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসরের সাহায্যে।

Vivo X90 Pro: ভিভো এক্স৯০ প্রো ফোন চলতি বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল ভারতে। সম্প্রতি এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার টাকা কমেছে। বর্তমানে ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৮৪,৯৯৯ টাকা। কালো রঙে এই ফোন লঞ্চ হয়েছিল। জানা গিয়েছে, দাম কমের পর এই ফোন অ্যামাজন, ফ্লিপকার্ট দু'জায়গা থেকেই কেনা যাবে। গত ২০ অক্টোবর ভিভো সংস্থা তাদের এই ক্যামেরা ফোকাসড ফোনের দাম ১০ হাজার টাকা কমেছে বলে ঘোষণা করেছে। ভিভো এক্স৯০ প্রো ফোনের রয়েছে একটি AMOLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে রয়েছে ভিভো সংস্থা ভি২ চিপ। Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর রয়েছে। এছাড়াও ভিভো এক্স৯০ প্রো ফোনে রয়েছে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভিভো এক্স৯০প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • ভিভো এক্স৯০ প্রো ফোনে একটি অক্টা-কোর ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ভিভো সংস্থার ভি২ চিপ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম। 
  • এই ফোনের Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 989 ১-ইঞ্চি সেনসর। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX 758 সেনসর এবং ১২ মেগাপিক্সেলের Sony IMX 663 সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
  • ভিভো এক্স৯০ প্রো ফোনে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। 
  • এই ফোনে ৪৮৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। 

আরও পড়ুন- রয়্যাল এনফিল্ডের ৩টি বাইক বাজারে আসতে চলেছে, ৭ নভেম্বর লঞ্চ হবে হিমালয়ান ৪৫২

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget